মূল কনটেন্টে যান
allbdrecipe অল বিডি রেসিপি

বারবিকিউ চিকেন উইংস

বারবিকিউ চিকেন উইংস

উপকরণ

 
  • ৮ পিস চিকেন উইং
  • ১ টেবিল চামচ তেল
  • ডিপ ফ্রাই করার জন্য তেল
  • লবণ স্বাদমতো
  • গোলমরিচ গুঁড়ো স্বাদমতো
  • ২ টেবিল চামচ ময়দা
  • ১ টেবিল চামচ রসুন কুচি
  • সিকি কাপ বারবিকিউ সস
  •  

প্রণালি

প্যানে ডিপ ফ্রাই করার জন্য তেল গরম হতে দিন। একটি পাত্রে চিকেন উইংগুলো নিন। এতে দিন লবণ, গোলমরিচ গুঁড়ো এবং ময়দা। ভালো করে মিশিয়ে নিন। গরম তেলে ডিপ ফ্রাই করে নিন যাতে সোনালি ও মুচমুচে হয়ে আসে। তেল ঝরিয়ে নিন কাগজে।
১ টেবিল চামচ তেল গরম করে নিন নন স্টিক প্যানে। এতে রসুন দিয়ে আধা মিনিট সাঁতলে নিন। এতে বারবিকিউ সস দিয়ে ভালো করে মিশিয়ে নিন। এবার তাতে ভাজা চিকেন উইংগুলোকে দিয়ে দিন। টস করে নিন যাতে বারবিকিউ সস এতে ভালো করে মেখে যায়। এক মিনিট রান্না হতে দিন। এবার নামিয়ে ওপরে পিঁয়াজকলি কুচি দিয়ে পরিবেশন করুন গরম গরম ।
আরও দেখুন

একই ধরনের রেসিপি

সব দেখুন

ফয়েল চিকেন

ফয়েল চিকেন একটি সুস্বাদু এবং অভিনব রান্না যা আপনার স্বাদে নতুন মাত্রা যোগ করবে। মুরগির…

⏱ ৪০ মিনিট 👁 ২২৩৪