সবজি পোলাও
সবজি পোলাও একটি প্লেটে পরিবেশন করা হয়েছে
সবজি পোলাও একটি সুস্বাদু এবং পুষ্টিকর খাবার যা বিভিন্ন রকমের সবজি এবং মশলার সংমিশ্রণে তৈরি করা হয়। এটি বিশেষ করে উৎসব বা বিশেষ অনুষ্ঠানে পরিবেশনের জন্য উপযুক্ত।
সবজি পোলাও একটি সুস্বাদু এবং পুষ্টিকর খাবার যা বিভিন্ন রকমের সবজি এবং মশলার সংমিশ্রণে তৈরি করা হয়। এটি বিশেষ করে উৎসব বা বিশেষ অনুষ্ঠানে পরিবেশনের জন্য উপযুক্ত।
উপকরণ
- পোলাওয়ের চাল (বাসমতী চাল) ৫০০ গ্রাম
- ফুলকপি আধা কাপ, ব্রকলি আধা কাপ
- গাজর কিউব করে কাটা আধা কাপ
- আলু কিউব করে কাটা আধা কাপ
- মটরশুঁটি আধা কাপ
- সবজির স্টক সাড়ে তিন কাপ
- আদা বাটা ১ টেবিল-চামচ
- রসুন বাটা ১ চা-চামচ
- পেঁয়াজ বাটা ১ টেবিল-চামচ
- জিরা বাটা ১ চা-চামচ
- পোস্তদানা বাটা ১ টেবিল-চামচ
- লবণ পরিমাণমতো
- লেবুর রস ২ টেবিল-চামচ
- চিনি ১ চা-চামচ
- দুধ আধা কাপ
- কাঁচামরিচ ১০-১২টি
- তেল আধা কাপ
- লবঙ্গ ৪টি
- দারচিনি ৪ টুকরা
- তেজপাতা ২টি
- এলাচ ৪টি
- ঘি ৩ টেবিল-চামচ
প্রস্তুত প্রণালি
- ফুটন্ত পানিতে লবণ দিয়ে সব সবজি আলাদাভাবে আধা সেদ্ধ করে নিন। চাল ধুয়ে পানি ঝরিয়ে নিন।
- তেল গরম করে গরম মসলা ও তেজপাতা ফোঁড়ন দিয়ে সব বাটা মসলা কষিয়ে সবজির স্টক দিন।
- পানি ফুটে উঠলে লেবুর রস ও চাল দিন। পানি শুকিয়ে এলে দুধ, চিনি ও কাঁচামরিচ দিয়ে ৫-৭ মিনিট অল্প আঁচে রাখুন।
- সব সবজি দিয়ে, সবজির ওপর ঘি দিয়ে ১৫-২০ মিনিট দমে রাখুন।
- সবজি পোলাও ভাজা, কাবাব ও ভুনা মাংসের সঙ্গে পরিবেশন করুন।