মূল কনটেন্টে যান
allbdrecipe অল বিডি রেসিপি

চিকেন ওটস সুপ

চিকেন ওটস সুপ

উপকরণ

সুপ তৈরি:

  • বাটারঃ ১ টেবিলচামচ
  • রসুন কুচিঃ ১ টেবিলচামচ
  • ওটসঃ ১/২কাপ
  • হাড়ছাড়া মুরগীর কুচিঃ ১/২কাপ
  • চিকেন স্টকঃ ৩কাপ অথবা চিকেন স্টক কিউবঃ ২ পিস ৩কাপ পানিতে মিশিয়ে নিন(knor or goody,choose halal stock)
  • ধনেপাতা ও কাচামরিচ ছোট কুচি ইচ্ছেমত
  • প্রণালী:প্যানে বাটার দিয়ে রসুন কুচি দিন। একটু ভেজে মুরগী কুচি ও ওটস দিন (চাইলে সুইট কর্ন, গাজরকুচি বা সবজি কুচি দিতে পারেন এই সময়)। ২ মিনিট ভেজে চিকেন স্টক ও ১/২ চা চামচ গোল মরিচগুড়ো দিন। ৫ মিনিট মাঝারি আচে রান্না করুন।ফুটে উঠলে ধনেপাতা ও কাচামরিচ দিন। লবন দেখুন। ১ মিনিট রেখে নামিয়ে নিন। গরম পরিবেশন করুন।

উপকরণ

চিকেন স্টক তৈরি:

  • মুরগীর রানের অংশঃ ২ পিস
  • গাজর কিউবঃ ১ টি
  • পেঁয়াজ কিউবঃ ১ টি
  • আদা রসুন বাটাঃ ১ চা চামচ করে
  • কালোগোল মরিচ গুড়োঃ ১চা চামচ
  • কাচামরিচঃ ২টি
  • পানিঃ ৬ কাপ

প্রণালী:উপরের সব উপকরণ ও ১ চা চামচ লবন একসাথে মিশিয়ে নিন।চুলাতে দিয়ে ফুটতে দিন।ফুটে ঊঠলে জ্বাল কমিয়ে ১ ঘন্টা অল্প আচে রাখুন।পানি কমে অর্ধেক হবে।নামিয়ে ঠান্ডা করে স্টক ছেকে নিন বাকি সব ফেলে দিন

আরও দেখুন

একই ধরনের রেসিপি

সব দেখুন

চিকেন পটেটো স্যুপ

চিকেন পটেটো স্যুপ একটি সহজ এবং সুস্বাদু স্যুপ যা ঠান্ডা দিনে উষ্ণতা এনে দেয়। মুরগির মাংস…

⏱ ৪০ মিনিট 👁 ১০৭৫

থাই স্যুপ

থাই স্যুপ একটি সুস্বাদু এবং পুষ্টিকর খাবার যা সহজেই ঘরে তৈরি করা যায়। এই স্যুপে মুরগি এবং…

⏱ ৪০ মিনিট 👁 ২৩১২

ভেজিটেবল স্যুপ

ভেজিটেবল স্যুপ একটি স্বাস্থ্যকর এবং সুস্বাদু খাবার যা সহজেই তৈরি করা যায়। এটি বিভিন্ন…

⏱ ৩০ মিনিট 👁 ১৯৪৪