মূল কনটেন্টে যান
allbdrecipe অল বিডি রেসিপি

ফুলকপি বাটার মশলা

ফুলকপি বাটার মশলা

উপকরণ

  • মাঝারি আকারের একটি ফুলকপি টুকরো করে নিন
  • একটা মাঝারি আকারের টম্যাটো ডুমো করে কাটুন
  • টম্যাটো পিউরি করুন ৪টা
  • আদা ১ ইঞ্চি (বাটা)
  • মাখন ২-৩ টেবিল চামচ
  • জিরা গুঁড়া ১ চা চামচ
  • ধনে গুঁড়া ১ চা চামচ
  • গুঁড়া হলুদ ১ চা চামচ
  • মরিচগুঁড়া ১ চা চামচ
  • হেভি ক্রিম আধ কাপ
  • কাজু ৬-৮টা
  • গরম মশলা গুঁড়ো ১ চা চামচ
  • দারচিনি একটা মাঝারি
  • ছোট এলাচ তিনটি
  • লবঙ্গ তিনটি
  • তেজপাতা একটা বড়
  • লবণ পরিমাণমতো
  • তেল ২ টেবিল চামচ।

প্রণালী

কাজু মিহি করে বেটে নিন। ফুলকপি ফুটন্ত পানিতে ৫ মিনিট ভাপ দিয়ে নিন। ৫ মিনিট পর পানি ঝরিয়ে নিয়ে ফুলকপিতে লবণ ও গুঁড়ো হলুদ মাখিয়ে নিন।
কড়াইতে তেল গরম করে ফুলকপি সোনালি করে ভেজে তুলে রাখুন। ওই তেলেই দারচিনি, ছোট এলাচ, লবঙ্গ ও তেজপাতা ফোড়ন দিন। আধা মিনিট নেড়েচেড়ে সুন্দর গন্ধ বেরুলে টম্যাটো পিউরি দিয়ে দিন। নাড়তে থাকুন। তেল ছাড়তে শুরু করলে আদা বাটা মেশান। হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, জিরা গুঁড়া ও ধনে গুঁড়া দিন। ভালো করে নেড়ে গুঁড়া মশলা মিশিয়ে নিন। পানি ও লবণ দিয়ে কারি ঘন হওয়া পর্যন্ত ফোটাতে থাকুন।
ঝোল ঘন হয়ে এলে ফুলকপির টুকরো দিয়ে মাঝারি আঁচে ২-৩ মিনিট রাখুন; যতক্ষণ না ফুলকপি নরম হচ্ছে। চেখে দেখুন স্বাদ ঠিক আছে কিনা। এবার ক্রিম ও কাজু বাটা মিশিয়ে দিন। তেল ছাড়তে থাকলে গরম মশলা ছড়িয়ে আঁচ বন্ধ করুন।
এবার গরম ফুলকপি বাটার মশলা ভাত, রুটি, পোলাও, পরোটা বা নানের সঙ্গে পরিবেশন করুন।