মূল কনটেন্টে যান
allbdrecipe অল বিডি রেসিপি

প্রেশার-কুকারে সবজি-বিরিয়ানি

প্রেশার-কুকারে সবজি-বিরিয়ানি

উপকরণ

  • বাসমতী চাল ২ কাপ
  • কাঁচা মরিচ ৪-৫টি
  • পেঁপে-গাজর-বরবটি যেকোনো সবজি দেড় কাপ
  • এলাচি-দারচিনি ২টি করে
  • আদাবাটা ১ চা-চামচ
  • ঘি ১ টেবিল চামচ
  • রসুনবাটা আধা চা-চামচ
  • তেল সিকি কাপ
  • বাদামবাটা ১ চা-চামচ
  • চিকেন কিউব ২টি
  • লবণ পরিমাণমতো
  • এবং পানি ৩ কাপ

প্রণালি

চাল ধুয়ে ২০ মিনিট ভিজিয়ে রাখতে হবে। সবজি ছোট টুকরো করে রাখতে হবে। কুকারে তেল ও গরম মসলা দিয়ে পেঁয়াজ বাদামি করে সব মসলা দিয়ে কষাতে হবে। চাল ছেঁকে নিয়ে কুকারের মসলা, চিকেন কিউব, সবজি ও চাল দিয়ে ২ মিনিট নেড়ে পানি দিতে হবে। লবণ চেখে কুকার বন্ধ করে দিতে হবে। ২টি হুইসেল এলে চুলা বন্ধ করে দিতে হবে। প্রেশার কমে গেলে পরিবেশন।

আরও দেখুন

একই ধরনের রেসিপি

সব দেখুন