মূল কনটেন্টে যান
allbdrecipe অল বিডি রেসিপি

আতপ চালের পায়েস

আতপ চালের পায়েস

উপকরণ

  • আতপ চাল ১ কাপ
  • দুধ ১ লিটার
  • পেস্তাবাদাম ও কাঠবাদাম বাটা ১ কাপ
  • চিনি স্বাদ মতো
  • মাওয়া আধা কাপ
  • দারুচিনি ও এলাচ ২টি করে
  • সাজানোর জন্যে কয়েকটি বাদাম
  • কিশমিশ ও চেরি ফল

প্রণালি

চাল ১০ মিনিট জলে ভিজিয়ে রেখে ভালো করে ধুয়ে, জল ঝরিয়ে রাখতে হবে। যে পাত্রে পায়েশ রান্না করবেন, সেই পাত্রে দুধ জ্বাল দিন। দুধ ফুটে উঠলে চিনি ও চাল দিয়ে ভালো করে নাড়তে থাকুন। ১০ থেকে ১৫ মিনিট পর কিশমিশ ও চেরি বাদে বাকি সব উপকরণ দিয়ে আস্তে আস্তে মেশাতে থাকুন। সঙ্গে সঙ্গে নাড়তেও হবে। চাল ভালো ভাবে সিদ্ধ হয়ে আসলে নামিয়ে ঠাণ্ডা করে নিন। পরিবেশন পাত্রে ঢেলে উপর দিয়ে বাদাম, কিশমিশ আর চেরি ফল দিয়ে সাজিয়ে পরিবেশন করুন ।

আরও দেখুন

একই ধরনের রেসিপি

সব দেখুন

ছানার পোলাও

ছানার পোলাও একটি সুস্বাদু এবং মিষ্টি খাবার যা ছানা এবং চিনির মিশ্রণে তৈরি করা হয়। এটি…

⏱ ৪০ মিনিট 👁 ৭৮৩

কমলার পুডিং

কমলার পুডিং একটি সুস্বাদু মিষ্টি যা কমলার রসের সতেজ স্বাদে ভরপুর। এটি তৈরি করা সহজ এবং যে…

⏱ ৪০ মিনিট 👁 ১০৯০