মূল কনটেন্টে যান
allbdrecipe অল বিডি রেসিপি

জর্দা

জর্দা

উপকরণ

  • পোলাও চাল ১কাপ
  • ঘি ১/২ কাপ
  • চিনি ১.৫ কাপ
  • লবঙ্গ ৫-৬টি
  • দারচিনি ১ টুকরা
  • এলাচ ৪-৫টি
  • আনারসের মোরব্বা – প্রয়োজনমতো
  • জর্দার রঙ ১/৪ চা চামচ
  • মাওয়া সামান্য

প্রণালি

বেশি করে পানি পাতিলে দিয়ে চুলায় বসান। ফুটে উঠলে ধোয়া চাল দিয়ে দিন। চালে ফুট ধরলেই রঙ দিন। চাল সিদ্ধ হতেই ঝাঝরিতে ঢালুন। খেয়াল রাখবেন যাতে বেশি নরম না হয়ে যায়। আবার বেশি শক্তও যেন না থাকে।> এবার অন্য পাতিলে ঘি দিন। দারচিনি, এলাচ, লবঙ্গ দিন। একটু পরই চিনি দিন। আঁচ কমিয়ে কিছুক্ষণ ঢেকে রাখুন। চিনি গলে গেলেই রংগীন ভাত, মোরব্বা দিন। একটু নেড়েই চুলের আঁচ একেবারে কমিয়ে ঢেকে রাখুন। আধ ঘণ্টা পরে একবার নেড়ে সব মিশিয়ে দিন।> আবার আধ ঘণ্টা পর চুলা থেকে নামিয়ে একটা ছড়ানো ডিশে ঢেলে নিন। কাঁটা চামচ দিয়ে একটু ছড়িয়ে দিন। আরও সুন্দর করে ছোট ছোট গোলাপজাম বানিয়ে উপরে দিতে পারেন। পেস্তা বাদাম দিতে পারেন। সবশেষে উপরে মাওয়া ছিটিয়ে দিন।

আরও দেখুন

একই ধরনের রেসিপি

সব দেখুন

ছানার পোলাও

ছানার পোলাও একটি সুস্বাদু এবং মিষ্টি খাবার যা ছানা এবং চিনির মিশ্রণে তৈরি করা হয়। এটি…

⏱ ৪০ মিনিট 👁 ৭৮৩

কমলার পুডিং

কমলার পুডিং একটি সুস্বাদু মিষ্টি যা কমলার রসের সতেজ স্বাদে ভরপুর। এটি তৈরি করা সহজ এবং যে…

⏱ ৪০ মিনিট 👁 ১০৮৯