মূল কনটেন্টে যান
allbdrecipe অল বিডি রেসিপি

সেমাই সন্দেশ

সেমাই সন্দেশ

উপকরণ

১। লাচ্ছা সেমাই—দুই কাপ
২। কনডেন্স মিল্ক—এক কাপ
৩। ঘি—দুই টেবিল চামচ
৪। এলাচ—চারটি
৫। মাওয়া—পরিমাণমতো
৬। বাদাম, কিশমিশ—পরিমাণমতো

প্রণালী

প্রথমে প্যানে ঘি হালকা গরম করে লাচ্ছা সেমাইগুলো অল্প আঁচে ভেজে নিন। খেয়াল রাখবেন সেমাই যেন পুড়ে না যায়। এরপর কনডেন্স মিল্ক আর এলাচ দিয়ে কিছুক্ষণ নেড়ে সন্দেশের ঘনত্ব এলে চুলা থেকে নামিয়ে রাখুন। এরপর ঘি মাখানো একটা ফ্লাট প্লেটে মিশ্রণটি বিছিয়ে মাওয়া গুঁড়া ওপর দিয়ে ছিটিয়ে দিন। এরপর সন্দেশটা একটু ঠান্ডা হলে নাইফ দিয়ে পছন্দমতো শেপে কেটে বাদাম ও কিশমিশ দিয়ে সাজিয়ে পরিবেশন করুন মজাদার সেমাই সন্দেশ।

আরও দেখুন

একই ধরনের রেসিপি

সব দেখুন

ছানার পোলাও

ছানার পোলাও একটি সুস্বাদু এবং মিষ্টি খাবার যা ছানা এবং চিনির মিশ্রণে তৈরি করা হয়। এটি…

⏱ ৪০ মিনিট 👁 ৭৮৩

কমলার পুডিং

কমলার পুডিং একটি সুস্বাদু মিষ্টি যা কমলার রসের সতেজ স্বাদে ভরপুর। এটি তৈরি করা সহজ এবং যে…

⏱ ৪০ মিনিট 👁 ১০৮৯