মূল কনটেন্টে যান
allbdrecipe অল বিডি রেসিপি

সুজির মঞ্জুরি পিঠা

সুজির মঞ্জুরি পিঠা

উপকরণ

- সুজি- ১ কাপ,

- ময়দা- ২ টেবিল চামচ,

- তরল দুধ- ২ কাপ,

- ডিম- ১ টা,

- চিনি- ১/২ কাপ (আধা কাপ),

- ঘি/ তেল- ১ টেবিল চামচ।

তেল ভাজার জন্য।

সিরার জন্য-

- চিনি- ১.১/২ কাপ (মিষ্টি কম বা বেশি ইচ্ছেমতো করে নিতে পারেন),

- পানি- ২.১/২ কাপ,

- বড়ো এলাচ- ১টি,

- দারচিনি মাঝারি- ১ টুকরা,

- তেজপাতা- ১টি,

প্রণালী

চুলায় মাঝারি আঁচে দুধ জ্বাল দিন। ফুটে উঠলে চিনি দিয়ে ২ মিনিট জ্বাল করুন। চিনি গলে গেলে সুজি দিয়ে আস্তে আস্তে নাড়তে থাকুন। দুধ শুকিয়ে রুটির ডো তৈরির মতো হয়ে এলে ময়দা ছিটিয়ে দিয়ে নামিয়ে ফেলুন।

মিশ্রণটি প্রায় ঠান্ডা হয়ে এলে ডিম আর ঘি দিয়ে ভালো করে ময়ান করে নিন। এবার একটু মোটা রুটি বেলে নিয়ে ইচ্ছে মতো নকশা করুন বা পিঠার সাজ ব্যবহার করেও পছন্দমত নকশা করে নিন। চুলায় তেল গরম করে পিঠাগুলো মাঝারি আঁচে ভেজে নিন।

সিরার উপকরণ দিয়ে সিরা তৈরি করে নিন। সিরা ঠান্ডা হতে নিন। সিরা হালকা গরম অবস্থায় (হাতে সহ্য হয় এমন) ভাজা পিঠাগুলো সিরায় দিয়ে দিন। পিঠার পাত্র ভালো ভাবে ঢেকে রাখুন। পিঠা সিরায় ডুবে গেলে তুলে পরিবেশ করুন মজাদার সুজির মঞ্জুরি পিঠা।

আরও দেখুন

একই ধরনের রেসিপি

সব দেখুন

গোকুল পিঠা

গোকুল পিঠা একটি ঐতিহ্যবাহী বাঙালি মিষ্টি যা বিশেষ করে শীতের সময় তৈরি করা হয়। এটি দুধের…

⏱ ৪০ মিনিট 👁 ৮০০

সবজি পুলি

সবজি পুলি একটি সুস্বাদু এবং পুষ্টিকর স্ন্যাক্স যা বিভিন্ন সবজি এবং ময়দার মিশ্রণে তৈরি করা…

⏱ ৪০ মিনিট 👁 ৮১৫

মাংসের পিঠা

মাংসের পিঠা একটি সুস্বাদু এবং মজাদার বাঙালি খাবার যা বিশেষ করে উৎসবের সময় তৈরি করা হয়।…

⏱ ৪০ মিনিট 👁 ১৫৫৪

নকশি পিঠা

নকশি পিঠা একটি ঐতিহ্যবাহী বাঙালি মিষ্টি যা বিশেষ উৎসব এবং অনুষ্ঠানে পরিবেশন করা হয়। এই…

⏱ ৪০ মিনিট 👁 ৪২৫০

পাকান পিঠা

পাকান পিঠা বাংলাদেশের ঐতিহ্যবাহী মিষ্টি পিঠা, যা বিশেষ করে উৎসবের সময় তৈরি করা হয়। এটি…

⏱ ৪০ মিনিট 👁 ৪৪২৬

নারকেলের পুলি পিঠা

নারকেলের পুলি পিঠা একটি ঐতিহ্যবাহী বাঙালি মিষ্টি পিঠা যা নারকেল ও চিনির মিষ্টি পুর দিয়ে…

⏱ ৪০ মিনিট 👁 ৫৭২৭

শাহী গোলাপ পিঠা

শাহী গোলাপ পিঠা একটি ঐতিহ্যবাহী এবং সুস্বাদু মিষ্টি পিঠা যা বিশেষ করে উৎসবের সময় তৈরি করা…

⏱ ৪০ মিনিট 👁 ৮৪৭