মূল কনটেন্টে যান
allbdrecipe অল বিডি রেসিপি

পাউরুটির সহজ সমুচা

পাউরুটির সহজ সমুচা

উপকরণ

  • ৬ পিচ সাইজ করা পাউরুটি
  • সিদ্ধ আলু তিনটি মাঝারি
  • মাঝারি আকারের ‍দুটি পেয়াজ কুচি
  • আদা রসুন এর কুচি লাগবে এক চা চামচ
  • চাট মসলা লাগবে এক চা চামচ
  • কাচা মরিচ কুচি এক চা চামচ
  • স্বাদ অনুযায়ী লবণ
  • ধনিয়া পাতা দুই টেবিল চামচ
  • পরিমাণ মত তেল

প্রণালি

  • প্রথমে চুলায় একটি প্যান বসিয়ে এতে তেল দিয়ে দিতে হবে।
  • এরপর তেল গরম হয়ে গেলে এর ভিতর দিতে হবে আদা রসুন কুচি।
  • এটাকে একটু ভেজে নিয়ে এর ভিতর পেয়াজ কুচি দিয়ে দিতে হবে।
  • এরপর এর ভিতর কিছুটা কাচা মরিচ কুচি দিয়ে দিতে হবে।
  • এখন সিদ্ধ আলু গুলো হাত দিয়ে ভেঙ্গে প্যান এর ভিতর দিয়ে দিতে হবে।
  • এবার মসলার সাথে আলু মিশিয়ে নিতে হবে।
  • এর সাথে এখন দিতে হবে এক চা চামচ চাট মসলা।
  • তারপর এর ভিতর পরিমাণ মত লবণ দিয়ে দিতে হবে।
  • এবার একটু নেড়ে এর ভিতর ধনিয়া পাতা কুচি দিয়ে দিতে হবে।
  • তারপর সবকিছু এক সাথে মিশিয়ে নিতে হবে।
  • এখন এই মিশ্রণটা উঠিয়ে ঠান্ডা হওয়ার জন্য রেখে দিতে হবে।
  • এবার পাউরুটি প্রস্তুত করে নিতে হবে।
  • প্রথমে পাউরুটির চারপাশে যে পোড়া শক্ত অংশ থাকে সেটা কেটে বাদ দিয়ে দিতে হবে।
  • এরপর একটা করে পাউরুটির টুকরো নিয়ে রুটির মত পাতলা করে বেলে নিতে হবে।
  • এখন পউরুটির উপর পরিমাণমত মিশ্রণটি দিয়ে এর চার পাশে পানি দিয়ে এটিকে কোনাকুনি ভাজ করে দিতে হবে।
  • প্রত্যেকটি রুটি এভাবে করে তৈরী করতে হবে।
  • খেয়াল রাখতে হবে চারপাশটা যেন পুরোপুরি এটে থাকে কোন অংশ যেন খোলা না থাকে।
  • এবার ভাজার জন্য একটা প্যানে তেল দিয়ে এটি গরম করে নিতে হবে।
  • এবার চুলার আচটা মিডিয়াম করে সামুচা গুলো গোল্ডন ব্রাউন করে ভেজে নিতে হবে।
আরও দেখুন

একই ধরনের রেসিপি

সব দেখুন

ডোনাট

ডোনাট একটি জনপ্রিয় মিষ্টান্ন যা সহজেই ঘরে তৈরি করা যায়। এটি নরম, মিষ্টি এবং বিভিন্ন…

⏱ ৪০ মিনিট 👁 ২৫৪৭