মূল কনটেন্টে যান
allbdrecipe অল বিডি রেসিপি

বীফ হাঁড়িবন্ধ

বীফ হাঁড়িবন্ধ

উপকরণ

  • গরুর চর্বিসহ-- মাংস ৫ কেজি
  • পেঁয়াজ মোটা কুচি-- ৬ কাপ
  • আদা মিহি কুচি-- ১ কাপ
  • রসুনের কোয়া-- ১ কাপ
  • শুকনা মরিচ ফালি-- আধা কাপ
  • গোলমরিচ গুঁড়া-- ১ টেবিল-চামচ
  • টকদই-- ২ কাপ
  • মিষ্টিদই-- আধা কাপ
  • লবণ-- স্বাদমতো
  • সরিষার তেল-- ৪ কাপ
  • তেজপাতা-- ৬টি
  • দারচিনি-- ১০ টুকরা
  • ছোট এলাচ-- ১০টি
  • লবঙ্গ -- ১২টি
  • বড় এলাচ-- ৪টি
  • কাঁচা মরিচ-- ১০-১২টি
     

প্রণালি

চর্বিসহ মাংস বড় টুকরা করে ধুয়ে পানি ঝরিয়ে বড় হাঁড়িতে সব উপকরণ দিয়ে মাখিয়ে নিন। হাঁড়ি ভরে পানি দিন। ময়দা পানি দিয়ে মথে হাঁড়ির চারপাশে লাগিয়ে ঢাকনা দিয়ে এমনভাবে ঢেকে দিন যেন বাষ্প বের হতে না পারে। এবার হাঁড়ি চুলায় দিয়ে মাঝারি জ্বালে রান্না করুন। ভালো করে ফুটে উঠলে চুলা থেকে নামিয়ে রাখুন। প্রতিদিন দুবার করে ফোটান। এভাবে ঝোল শুকিয়ে তেলের ওপর এলে আধা কাপ বেরেস্তা ও ১ চা-চামচ গরম মসলার গুঁড়া দিয়ে নামান।

** মজাদার হাঁড়িবন্ধ পোলাও, ভুনা খিচুড়ি, পরোটার সঙ্গে গরম গরম পরিবেশন করা যায়।

আরও দেখুন

একই ধরনের রেসিপি

সব দেখুন

কালো ভুনা

কালো ভুনা বাংলাদেশের একটি জনপ্রিয় মাংসের পদ, যা গরুর মাংসের সাথে বিভিন্ন মশলা মিশিয়ে…

⏱ ৪০ মিনিট 👁 ২৪১৫

কিমা কাবাব

কিমা কাবাব একটি সুস্বাদু এবং জনপ্রিয় স্ন্যাকস যা সহজেই ঘরে তৈরি করা যায়। এটি গরুর মাংসের…

⏱ ৪০ মিনিট 👁 ৯২১

আচার গোশত

আচার গোশত একটি সুস্বাদু এবং মজাদার বাঙালি পদ যা মাংস এবং আচার ব্যবহার করে তৈরি করা হয়। এই…

⏱ ৪০ মিনিট 👁 ৮৮৯

বিফ সাসলিক

বিফ সাসলিক একটি সুস্বাদু ও মুখরোচক খাবার যা সহজেই ঘরে তৈরি করা যায়। এটি গরুর মাংসের কিউব…

⏱ ৪০ মিনিট 👁 ১৭০৭