মূল কনটেন্টে যান
allbdrecipe অল বিডি রেসিপি

গরুর মাংসের ঝাল ফ্রাই

গরুর মাংসের ঝাল ফ্রাই

উপকরণ

  • গরুর মাংস – ১ কেজি
  • আদা বাটা – ১ টেবিল চামচ
  • মরিচ বাটা – ২/৩ টেবিল চামচ ( ঝাল ইচ্ছা অনুযায়ী)
  • রসুন বাটা – ১ চা চামচ
  • আদার রস – ৬ টেবিল চামচ
  • পেঁয়াজ – ৩০০ গ্রাম
  • দারুচিনি বাটা – আধা চা চামচ
  • হলুদ – আধা চা চামচ
  • তেল – ২ কাপ
  • লবন – পরিমাণ মতো

প্রণালি

হাড় বাদ দেয়া ১ কেজি মাংস বড় বড় টুকরো করে নিন। মাংস ধুয়ে কাপড়ে চেপে মাংসের পানি শুকিয়ে নিন। কাটা চামচ দিয়ে মাংসের টুকরোগুলো হালকা করে কেচে নিন।

একটি বড় হাঁড়িতে পানি নিন। পানি ফুটে উঠলে মশলাসহ মাংসের টুকরোগুলো দিয়ে দিন। অল্প আঁচে অনেক সময় ধরে সিদ্ধ করুন। মাংস নরম হলে পানি টানিয়ে ফেলুন।

এই মাংস একটি শিল পাটায় রেখে থেতলে নিন। খেয়াল রাখতে হবে যেন মাংস ছিঁড়ে না যায়। ফ্রাইপ্যান এ তেল গরম করে টুকরোগুলো ভাজুন। সব ভাজা হয়ে গেলে তেল থেকে উঠিয়ে রাখুন।

আলাদা করে ফ্রাইপ্যান এ অল্প তেলে পেঁয়াজ কুঁচি, হলুদ, লবন, দারুচিনি বাটা, অল্প চিনি দিয়ে হালকা ভাজুন। একটু পর আদার রস দিয়ে দিন। আরও কিছুক্ষণ ভেজে নামিয়ে ফেলুন।

এবার সারভিং ডিশে ভাজা মাংসের টুকরোগুলো রাখুন। এর উপর ভাজা মশলা ছড়িয়ে দিন। ব্যস , হয়ে গেলো মাংসের ঝাল ফ্রাই। টক মিষ্টি আঁচার এর সাথে খুব ভালো লাগবে।

আরও দেখুন

একই ধরনের রেসিপি

সব দেখুন

গরুর মাংসের কোরমা

গরুর মাংসের কোরমা একটি ঐতিহ্যবাহী এবং সুস্বাদু বাঙালি পদ যা বিশেষ করে উৎসব ও অনুষ্ঠানে…

⏱ ৪০ মিনিট 👁 ১১৬৪

কালো ভুনা

কালো ভুনা বাংলাদেশের একটি জনপ্রিয় মাংসের পদ, যা গরুর মাংসের সাথে বিভিন্ন মশলা মিশিয়ে…

⏱ ৪০ মিনিট 👁 ২২৪৯

কোরবানির সাদা গোস্ত

কোরবানির সাদা গোস্ত একটি ঐতিহ্যবাহী বাংলা রেসিপি যা বিশেষত কোরবানি ঈদের সময় প্রস্তুত করা…

⏱ ৪০ মিনিট 👁 ৯০২

কিমা কাবাব

কিমা কাবাব একটি সুস্বাদু এবং জনপ্রিয় স্ন্যাকস যা সহজেই ঘরে তৈরি করা যায়। এটি গরুর মাংসের…

⏱ ৪০ মিনিট 👁 ৮৩৩

আচার গোশত

আচার গোশত একটি সুস্বাদু এবং মজাদার বাঙালি পদ যা মাংস এবং আচার ব্যবহার করে তৈরি করা হয়। এই…

⏱ ৪০ মিনিট 👁 ৭৭৪

বিফ সাসলিক

বিফ সাসলিক একটি সুস্বাদু ও মুখরোচক খাবার যা সহজেই ঘরে তৈরি করা যায়। এটি গরুর মাংসের কিউব…

⏱ ৪০ মিনিট 👁 ১৫৮৮

গরুর মাংসের বল

গরুর মাংসের বল একটি সুস্বাদু এবং সহজে তৈরি করা যায় এমন খাবার যা আপনার পরিবারের সবাই পছন্দ…

⏱ ৪০ মিনিট 👁 ৭৩৩