মূল কনটেন্টে যান
allbdrecipe অল বিডি রেসিপি

পাঞ্জাবী কড়াই গোশত

পাঞ্জাবী কড়াই গোশত

উপকরণ

  • গরু/ খাসির মাংস – ৫০০ গ্রাম
  • টক দই – ২০০ গ্রাম
  • আদা বাটা – ৫০ গ্রাম
  • পেঁয়াজ বড় – ১ টি কুচান
  • গোটা জিরা – ফোড়নের জন্য
  • রসুন বাটা – ৬/৭ কোয়া
  • জাফরান – ১ চা চামচ
  • ঘি – ১০০ গ্রাম
  • জিরা বাটা – দেড় চা চামচ
  • জয়ফল গুঁড়া – আধা চা চামচ
  • জয়ত্রী গুঁড়া – আধা চা চামচ
  • শাহি জিরা – ১ চা চামচ
  • দারুচিনি ,লবঙ্গ ও এলাচ (সব একসাথে গুঁড়া করা)–
  • আধা চা চামচ
  • কাঁচা মরিচ – ৪ টি
  • হলুদ গুঁড়া - সামান্য
  • লবণ – স্বাদ মতো

প্রণালি

মাংসে সামান্য লবন ও হলুদ মাখিয়ে রাখুন ।

-প্রেশার কুকারে ঘি গরম করে তাতে কাঁচা জিরা ফোড়ন দিন । পেঁয়াজ কুচি দিয়ে সামান্য লাল করে ভেজে নিন । এবার সব বাটা মশলা দিয়ে ভালো করে কষিয়ে নিন । কষানো হয়ে গেলে মাংস ও পরিমান মতো পানি দিয়ে প্রেশার কুকার বন্ধ করে দিন । ৩-৪ টি সিটি দিয়ে মাংস সিদ্ধ হয়ে গেলে নামিয়ে রাখুন ।

এবার অন্য একটি পাত্রে ঘি গরম করে তাতে শাহি জিরা , জয়ফল গুঁড়া ও জয়ত্রি দিন । তারপর ফেটানো টক দই দিন । কিছু সময় নেড়ে এর ভেতর আগে থেকে সেদ্ধ করে রাখা মাংস দিয়ে দিন , ভালো করে সব একসাথে মিশিয়ে নিন ।

সব মশলা ভাল মতো মিশে গেলে গরম মশলা গুঁড়া ও দুধে গুলে রাখা জাফরান দিয়ে দিন । ভালো করে নাড়াচাড়া করে ঢেকে রান্না করুন আরও ১৫ মিনিট ।

তেলের ওপরে উঠে ভাজা ভাজা হলে নামিয়ে গরম গরম পরিবেশন করুন নানা, পোলাও বা ভাতের সাথে

আরও দেখুন

একই ধরনের রেসিপি

সব দেখুন

গরুর মাংসের কোরমা

গরুর মাংসের কোরমা একটি ঐতিহ্যবাহী এবং সুস্বাদু বাঙালি পদ যা বিশেষ করে উৎসব ও অনুষ্ঠানে…

⏱ ৪০ মিনিট 👁 ১১৬৪

কালো ভুনা

কালো ভুনা বাংলাদেশের একটি জনপ্রিয় মাংসের পদ, যা গরুর মাংসের সাথে বিভিন্ন মশলা মিশিয়ে…

⏱ ৪০ মিনিট 👁 ২২৪৯

কোরবানির সাদা গোস্ত

কোরবানির সাদা গোস্ত একটি ঐতিহ্যবাহী বাংলা রেসিপি যা বিশেষত কোরবানি ঈদের সময় প্রস্তুত করা…

⏱ ৪০ মিনিট 👁 ৯০২

কিমা কাবাব

কিমা কাবাব একটি সুস্বাদু এবং জনপ্রিয় স্ন্যাকস যা সহজেই ঘরে তৈরি করা যায়। এটি গরুর মাংসের…

⏱ ৪০ মিনিট 👁 ৮৩৩

আচার গোশত

আচার গোশত একটি সুস্বাদু এবং মজাদার বাঙালি পদ যা মাংস এবং আচার ব্যবহার করে তৈরি করা হয়। এই…

⏱ ৪০ মিনিট 👁 ৭৭৫

বিফ সাসলিক

বিফ সাসলিক একটি সুস্বাদু ও মুখরোচক খাবার যা সহজেই ঘরে তৈরি করা যায়। এটি গরুর মাংসের কিউব…

⏱ ৪০ মিনিট 👁 ১৫৮৮

গরুর মাংসের বল

গরুর মাংসের বল একটি সুস্বাদু এবং সহজে তৈরি করা যায় এমন খাবার যা আপনার পরিবারের সবাই পছন্দ…

⏱ ৪০ মিনিট 👁 ৭৩৩