মূল কনটেন্টে যান
allbdrecipe অল বিডি রেসিপি

সরিষার তেলে ঝাল মাংস

সরিষার তেলে ঝাল মাংস

উপকরণ

  • ১ কেজি গরুর মাংস
  • ৪/৫ টি বড় পেঁয়াজ (মোটা করে কাটা)
  •  আদাবাটা ২ টেবিল চামচ
  • রসুন বাটা ৪ চা চামচ
  • হলুদ গুঁড়ো ১ টেবিল চামচ
  • মরিচ গুঁড়ো ৪ চা চামচ
  • ২ কাপ দুধ
  • লবণ স্বাদ মতো
  • ৫/৬ টি শুকনো মরিচ
  • কাঁচামরিচ আস্ত ৮-১০টি
  •  ৪/৫ টি এলাচ
  • ২ টি তেজপাতা
  •  ২ খণ্ড দারুচিনি
  • ৫/৬ টি লবঙ্গ
  •  সরিষার তেল পরিমাণমতো

প্রণালি

মাংস কেটে ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে নিন। একটি পাত্রে দুধ, ২ চা চামচ মরিচ গুঁড়ো, ২ চা চামচ রসুন বাটা, ১ চা চামচ আদা বাটা ও ৩ টেবিল চামচ সরিষার তেল দিয়ে মাংস ৩০ মিনিট মেরিনেট করে রাখুন।
 প্রথমে একটি প্যানে সরিষার তেল গরম করে এতে শুকনো মরিচ দিয়ে ভেজে নিন। এরপর এতে পেঁয়াজ, তেজপাতা এবং গরম মসলা দিয়ে অল্পক্ষণ ভেজে নিয়ে আদা ও রসুনবাটা, হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া এবং লবণ দিয়ে মসলা কষে নিন।
 মসলা ভালো করে কষে এলে গরুর মাংস দিয়ে ভালোভাবে নেড়ে দিন এবং কষাতে থাকুন। মাংস কষিয়ে এতে অল্প পানি দিন।
 যখন বুঝবেন মাংস মাখামাখা হয়ে আসছে তখন কাঁচামরিচ দিয়ে মাংস চুলার উপরে রেখে দিন আরও ১০ মিনিট।
১০ মিনিট পর চুলা থেকে নামিয়ে গরম গরম পরিবেশন করুন খুব সহজ ‘সরিষার তেলে ঝাল মাংস’।

আরও দেখুন

একই ধরনের রেসিপি

সব দেখুন

গরুর মাংসের কোরমা

গরুর মাংসের কোরমা একটি ঐতিহ্যবাহী এবং সুস্বাদু বাঙালি পদ যা বিশেষ করে উৎসব ও অনুষ্ঠানে…

⏱ ৪০ মিনিট 👁 ১১৬৪

কালো ভুনা

কালো ভুনা বাংলাদেশের একটি জনপ্রিয় মাংসের পদ, যা গরুর মাংসের সাথে বিভিন্ন মশলা মিশিয়ে…

⏱ ৪০ মিনিট 👁 ২২৪৯

কোরবানির সাদা গোস্ত

কোরবানির সাদা গোস্ত একটি ঐতিহ্যবাহী বাংলা রেসিপি যা বিশেষত কোরবানি ঈদের সময় প্রস্তুত করা…

⏱ ৪০ মিনিট 👁 ৯০২

কিমা কাবাব

কিমা কাবাব একটি সুস্বাদু এবং জনপ্রিয় স্ন্যাকস যা সহজেই ঘরে তৈরি করা যায়। এটি গরুর মাংসের…

⏱ ৪০ মিনিট 👁 ৮৩৩

আচার গোশত

আচার গোশত একটি সুস্বাদু এবং মজাদার বাঙালি পদ যা মাংস এবং আচার ব্যবহার করে তৈরি করা হয়। এই…

⏱ ৪০ মিনিট 👁 ৭৭৫

বিফ সাসলিক

বিফ সাসলিক একটি সুস্বাদু ও মুখরোচক খাবার যা সহজেই ঘরে তৈরি করা যায়। এটি গরুর মাংসের কিউব…

⏱ ৪০ মিনিট 👁 ১৫৮৮

গরুর মাংসের বল

গরুর মাংসের বল একটি সুস্বাদু এবং সহজে তৈরি করা যায় এমন খাবার যা আপনার পরিবারের সবাই পছন্দ…

⏱ ৪০ মিনিট 👁 ৭৩৩