মূল কনটেন্টে যান
allbdrecipe অল বিডি রেসিপি

সিজলিং বীফ

সিজলিং বীফ

উপকরণ

  • মাংস -- ৫০০ গ্রাম
  • ভাজ খোলা পেঁয়াজ -- ১ কাপ
  • মাখন -- ৩ টেবিল চামচ
  • রসুন বাটা-- ২ টেবিল চামচ
  • আদা -- ২ টেবিল চামচ
  • ময়দা -- ৪ টেবিল চামচ
  • ডিমের সাদা অংশ -- ২টি
  • সয়াবিন তেল-- পরিমান মতো
  • টমেটো সস -- ৩ টেবিল চামচ
  • চিলি সস -- ৩ টেবিল চামচ
  • ওয়েস্টার সস -- ২ টেবিল চামচ
  • সয়াসস -- ২ চা চামচ
  • গোল মরিচ গুড়া -- স্বাদ মতো
  • লবণ -- স্বাদ মতো
  • কাঁচামরিচ -- ৭/৮টি
     

প্রণালি

মাংস আঙ্গুলের মতো লম্বা করে কেটে নিন। আগের দিন আদা/রসুন বাটা দিয়ে মাংস মেখে নরমাল ফ্রিজে রেখে দিন।

মাংসের সাথে লবণ, ডিমের সাদা অংশ ও ময়দা মেখে ডুবো তেলে ভেজে নিন। মাঝারি থেকে কম আঁচে মাংস ভাজবেন যেনো মাংস ঠিকমতো সেদ্ধ হয়। কড়াইয়ে ২টেবিল চামচ তেল গরম করে ভেজে ভেজে রাখা মাংস , কাঁচামরিচ ও খোলা পেঁয়াজ কিছুক্ষণ ভাজুন। এবার সব সস ও গোল মরিচ গুড়া দিয়ে নামিয়ে নিন

লোহার কড়াই গ্যাসের চুলায় ৩০ মিনিট গরম করুন। চুলা থেকে নামিয়ে চামচ দিয়ে মাখন/বাটার মাখিয়ে তারউপর মাংসের মিশ্রণ ঢেলে দিন। মাংস ঢালার পর দেখবেন ছ্যাঁত করে একটা শব্দ হচ্ছে এবং ধোঁয়া বেরুচ্ছে। এটাই হলো সিজলিং।

আরও দেখুন

একই ধরনের রেসিপি

সব দেখুন

গরুর মাংসের কোরমা

গরুর মাংসের কোরমা একটি ঐতিহ্যবাহী এবং সুস্বাদু বাঙালি পদ যা বিশেষ করে উৎসব ও অনুষ্ঠানে…

⏱ ৪০ মিনিট 👁 ১১৬৬

কালো ভুনা

কালো ভুনা বাংলাদেশের একটি জনপ্রিয় মাংসের পদ, যা গরুর মাংসের সাথে বিভিন্ন মশলা মিশিয়ে…

⏱ ৪০ মিনিট 👁 ২২৫০

কোরবানির সাদা গোস্ত

কোরবানির সাদা গোস্ত একটি ঐতিহ্যবাহী বাংলা রেসিপি যা বিশেষত কোরবানি ঈদের সময় প্রস্তুত করা…

⏱ ৪০ মিনিট 👁 ৯০২

কিমা কাবাব

কিমা কাবাব একটি সুস্বাদু এবং জনপ্রিয় স্ন্যাকস যা সহজেই ঘরে তৈরি করা যায়। এটি গরুর মাংসের…

⏱ ৪০ মিনিট 👁 ৮৩৩

আচার গোশত

আচার গোশত একটি সুস্বাদু এবং মজাদার বাঙালি পদ যা মাংস এবং আচার ব্যবহার করে তৈরি করা হয়। এই…

⏱ ৪০ মিনিট 👁 ৭৭৫

বিফ সাসলিক

বিফ সাসলিক একটি সুস্বাদু ও মুখরোচক খাবার যা সহজেই ঘরে তৈরি করা যায়। এটি গরুর মাংসের কিউব…

⏱ ৪০ মিনিট 👁 ১৫৮৮

গরুর মাংসের বল

গরুর মাংসের বল একটি সুস্বাদু এবং সহজে তৈরি করা যায় এমন খাবার যা আপনার পরিবারের সবাই পছন্দ…

⏱ ৪০ মিনিট 👁 ৭৩৩