মূল কনটেন্টে যান
allbdrecipe অল বিডি রেসিপি

আচারি বীফ

আচারি বীফ

উপকরণ

  • বোনলেস বীফ- ১ কেজি
  • গরমমসলা গুড়া- ১ চা চামচ
  • হলুদ গুড়া- ১/২ চা চামচ
  • আদা-রসুন বাটা- ২ টে চামচ
  • আদা কুচি- ২ চা চামচ
  • রসুন কুচি- ১৫-২০ কোয়া
  • কাঁচামরিচ কুচি- ৪-৫ টি
  • মরিচ গুড়া- ৩ টে চামচ
  • গোলমরিচ গুড়া- ১০-১২ টি
  • ভিনেগার- ২-৩ টে চামচ
  • তেল- ১০ টে চামচ
  • গোটা সরিষা- ১ চা চামচ
  • গোটা মেথি- ১/২ চা চামচ
  • মেথি গুড়া- ১/৪ চা চামচ
  • কারিপাতা- ৩-৪ টি/অপশনাল
  • পানি/লবন- পরিমানমতো

প্রণালি

বীফ ধুয়ে কিউব করে কেটে নিন।১/২ চা চামচ গরমমসলা,হলুদ গুড়া,আদা-রসুন বাটা ও লবন দিয়ে ৩০ মিনিটের জন্যে মেরিনেড করে নিন।মেরিনেড করা মাংস প্রয়োজনমতো পানি দিয়ে প্রেসার কুকারে মাঝারি আঁচে ২-৩ টা সিটি হলে নামিয়ে নিন।
ছাকনি দিয়ে মাংসের পানি ছেঁকে নিন।স্টক রেখে দিন।

একটি প্যানে অল্প তেল গরম করে মাংস ভালোভাবে ভেজে নিন।অন্য প্যানে বাকি তেল গরম করে গোটা সরিষা ফোঁড়ন দিন।সরিষা ফুটতে শুরু করলে মেথি দিন।এবার আদা-রসুন কুচি,কাচামরিচ,কারিপাতা দিন।মরিচ গুড়া দিয়ে ভিনেগার ও রেখে দেয়া স্টক দিন।ফুটে উঠলে ভাজা বীফ তেলসহ দিয়ে দিন।গোলমরিচ গুড়া,গরমমসলা গুড়া দিয়ে শুকিয়ে যাওয়া পর্যন্ত নাড়ুন।ব্যস আচারি বীফ রেডি !!

 

আরও দেখুন

একই ধরনের রেসিপি

সব দেখুন

গরুর মাংসের কোরমা

গরুর মাংসের কোরমা একটি ঐতিহ্যবাহী এবং সুস্বাদু বাঙালি পদ যা বিশেষ করে উৎসব ও অনুষ্ঠানে…

⏱ ৪০ মিনিট 👁 ১১৬৪

কালো ভুনা

কালো ভুনা বাংলাদেশের একটি জনপ্রিয় মাংসের পদ, যা গরুর মাংসের সাথে বিভিন্ন মশলা মিশিয়ে…

⏱ ৪০ মিনিট 👁 ২২৪৯

কোরবানির সাদা গোস্ত

কোরবানির সাদা গোস্ত একটি ঐতিহ্যবাহী বাংলা রেসিপি যা বিশেষত কোরবানি ঈদের সময় প্রস্তুত করা…

⏱ ৪০ মিনিট 👁 ৯০২

কিমা কাবাব

কিমা কাবাব একটি সুস্বাদু এবং জনপ্রিয় স্ন্যাকস যা সহজেই ঘরে তৈরি করা যায়। এটি গরুর মাংসের…

⏱ ৪০ মিনিট 👁 ৮৩৩

আচার গোশত

আচার গোশত একটি সুস্বাদু এবং মজাদার বাঙালি পদ যা মাংস এবং আচার ব্যবহার করে তৈরি করা হয়। এই…

⏱ ৪০ মিনিট 👁 ৭৭৫

বিফ সাসলিক

বিফ সাসলিক একটি সুস্বাদু ও মুখরোচক খাবার যা সহজেই ঘরে তৈরি করা যায়। এটি গরুর মাংসের কিউব…

⏱ ৪০ মিনিট 👁 ১৫৮৮

গরুর মাংসের বল

গরুর মাংসের বল একটি সুস্বাদু এবং সহজে তৈরি করা যায় এমন খাবার যা আপনার পরিবারের সবাই পছন্দ…

⏱ ৪০ মিনিট 👁 ৭৩৩