লেবুপাতা দিয়ে মাংসের কোরমা
উপকরণ
- গরুর মাংসঃ ১ কেজি
- তেলঃ ১ কাপ
- পেঁয়াজ কুচিঃ ২ কাপ
- মেথিঃ ১ চা চামচ
- আদা বাটাঃ ১ চা চামচ
- রসুন বাটাঃ ১ চা চামচ
- এলাচঃ ৫ টা
- দারুচিনিঃ ৪ টা (মাঝারি)
- লবণঃ পরিমাণমতো
- পানিঃ ১ লিটার
- কাঁচামরিচঃ ১০ টা
- লেবুপাতাঃ ৫ টা
প্রণালি
Step 1
গরম তেলে মেথি হালকা করে ভাজুন।
Step 2
এরপর পেঁয়াজ কুচি, আদা বাটা, রসুন বাটা, এলাচ, দারুচিনি ও লবণ দিয়ে নাড়ুন।
Step 3
একটু কষে গেলে গরুর মাংস ও পানি ঢেলে দিন।
Step 4
মৃদু আঁচে ৪০ মিনিট ধরে গরুর মাংস গলান।
Step 5
মাংস গলে গেলে নামানোর পাঁচ মিনিট আগে কাঁচামরিচ, লেবুপাতা ছড়িয়ে দিন। তৈরি হয়ে গেল গরুর মাংস ও লেবুপাতার কোরমা।