মূল কনটেন্টে যান
allbdrecipe অল বিডি রেসিপি

সরিষা ইলিশ

সরিষা ইলিশ

উপকরণ

  • ইলিশ মাছ-১০ টুকরা
  • সরিষা বাটা- ১/৪ কাপ
  • পেঁয়াজ বাটা- ১/৩ কাপ
  • রসুন বাটা- ১/২ চা চামচ
  • আদা বাটা- ১/২ চা চামচ
  • সরিষার তেল- ১/২ কাপ
  • কাঁচামরিচ বাটা- ১. ১/২ চা চামচ
  • আস্ত কাঁচামরিচ ১০/১২টি
  • হলুদ ১ চা চামচ
  • লবণ- স্বাদ অনুযায়ী

প্রণালি

প্রথমে একটি ফ্রাইপ্যানে তেল নিতে হবে। তেল গরম হয়ে আসলে তাতে পেঁয়াজ বাটা দিতে হবে। পেঁয়াজ বাদামি রঙ ধরতে শুরু করলে একে একে আদা বাটা, রসুন বাটা, মরিচ ও হলুদ গুড়া সামান্য পানি মিশিয়ে ভাজতে হবে। এবার এতে সর্ষে বাটা, লবণ ও পানি দিয়ে বেশ কিছুক্ষণ কষাতে হবে। কষানো হয়ে গেলে মসলার ওপর মাছ গুলো দিয়ে দিতে হবে। এবার অল্প পানি দিয়ে মৃদু আঁচে রান্না করতে হবে। মাছগুলো সেদ্ধ হয়ে আসলে কাঁচা মরিচ দিয়ে ঢেকে দিতে হবে। পানি শুকিয়ে তেল উঠে এলে নামিয়ে নিতে হবে এবং গরম গরম পরিবেশন করুন মজাদার সরষে ইলিশ।

সূত্র: https://www.ppbd.news/feature/114188

আরও দেখুন

একই ধরনের রেসিপি

সব দেখুন

ইলিশ পাতুরি

ইলিশ পাতুরি একটি ঐতিহ্যবাহী বাঙালি পদ যা ইলিশ মাছের স্বাদকে আরও বাড়িয়ে তোলে। সরষে ও…

⏱ ৪০ মিনিট 👁 ৯০৪

ইলিশ মাছের তরকারি

ইলিশ মাছের তরকারি একটি জনপ্রিয় বাঙালি পদ যা ইলিশ মাছের সাথে মশলার সমন্বয়ে তৈরি হয়। এই…

⏱ ৪০ মিনিট 👁 ১১৩০

ইলিশ মাছের মালাইকারি

ইলিশ মাছের মালাইকারি একটি ঐতিহ্যবাহী এবং সুস্বাদু বাঙালি রান্না যা নারকেলের দুধের মাখনসদৃশ…

⏱ ৪০ মিনিট 👁 ১০২৩

কৈ মাছ ভুনা

কৈ মাছ ভুনা একটি সুস্বাদু এবং জনপ্রিয় বাঙালি রেসিপি যা বিশেষ করে উৎসব এবং পারিবারিক…

⏱ ৪০ মিনিট 👁 ৩২৯৮