মূল কনটেন্টে যান
allbdrecipe অল বিডি রেসিপি

চিড়ার টিকিয়া

চিড়ার টিকিয়া

উপকরণ

  • চিড়াঃ ২৫০ গ্রাম
  • আলুঃ দুইটি
  • চালের গুড়াঃ এক মুঠো
  • কাচামরিচ কুচিঃ ৭/৮ টির
  • পিয়াজ কুচিঃ ৪টির
  • ধনেপাতা কুচিঃ সামান্য
  • লাল মরিচ এর গুড়াঃ এক চা চামচ ( ইচ্ছা)
  • আদা রসুন বাটাঃ ২ চা চামচ
  • জিড়ার গুড়াঃ ১চা চামচ
  • গরম মশলার গুড়াঃ হাফ চা চামচ
  • বেকিং পাউডারঃ হাফ চা চামচ
  • লবনঃ পরিমাণ মত
  • ডিমঃ একটি
  • তেলঃ পরিমান মত (ভাজার জন্য )

প্রণালী

  • আলু সিদ্ধ করে চটকে নিতে হবে
  • চিড়া শুধু ধুয়ে ছাকনিতে ঝরানি দিয়ে রাখতে হবে দশ মিনিট। মোটেই ভিজিয়ে রাখা যাবে না।
  • তারপর বড় ডিসে তেল ছাড়া সব উপকরন নিয়ে খুব ভাল করে মাখিয়ে নিতে হবে
  • তারপর হাতের তালু তে নিয়ে টিকিয়ার সেপ দিয়ে ফ্রাই প্যানে ডুবো তেলে লাল করে ভেজে নামাতে হবে
  • সস দিয়ে গরম গরম পরিবেশন করতে হবে মজাদার চিড়ার টিকিয়া।
আরও দেখুন

একই ধরনের রেসিপি

সব দেখুন

ডোনাট

ডোনাট একটি জনপ্রিয় মিষ্টান্ন যা সহজেই ঘরে তৈরি করা যায়। এটি নরম, মিষ্টি এবং বিভিন্ন…

⏱ ৪০ মিনিট 👁 ২৫৪৭