মূল কনটেন্টে যান
allbdrecipe অল বিডি রেসিপি

প্রন ফ্রিটার্স

প্রন ফ্রিটার্স

উপকরণ

  • সাদা গোলমরিচ গুঁড়া ১ চা চামচ
  •  সয়াসস ১ টেবিল চামচ
  • -লবণ পরিমাণমতো
  •  তেল ভাজার জন্য
  • পেঁয়াজ কুচি সিকি কাপ
  •  কাঁচামরিচ মিহি কুচি ১ টেবিল চামচ
  • চিংড়ি মাথা ও খোসা ছাড়িয়ে কুচি করে কাটা দেড় কাপ
  •  ডিম ২টি
  •  বেকিং পাউডার ১ চা চামচ
  • ময়দা আধা কাপ
  •  কর্নফ্লাওয়ার সিকি কাপ

প্রণালী

চিংড়ি কুচি সয়াসস মাখিয়ে ২০ মিনিট রেখে দিতে হবে। ময়দা, কর্নফ্লাওয়ার, বেকিং পাউডার একসঙ্গে মিশিয়ে নিতে হবে। ডিম, পেঁয়াজ, গোলমরিচ, কাঁচামরিচ, লবণ একসঙ্গে মাখিয়ে অল্প অল্প করে মিশ্রিত ময়দার সঙ্গে মিশিয়ে চিংড়ি দিয়ে মেশাতে হবে।

কড়াইয়ে তেল গরম করে বড়ার মতো অল্প অল্প করে চিংড়ির মিশ্রণ দিয়ে মচমচে করে ভেজে ওঠাতে হবে। প্রন ফ্রিটার্স গার্লিক সস, রেড চিলি সস অথবা টমেটো সসের সঙ্গে গরম গরম পরিবেশন করা যায়।

আরও দেখুন

একই ধরনের রেসিপি

সব দেখুন

ডোনাট

ডোনাট একটি জনপ্রিয় মিষ্টান্ন যা সহজেই ঘরে তৈরি করা যায়। এটি নরম, মিষ্টি এবং বিভিন্ন…

⏱ ৪০ মিনিট 👁 ২৫৪৭