মূল কনটেন্টে যান
allbdrecipe অল বিডি রেসিপি

বাসি ভাতে তাওয়া পোলাও

বাসি ভাতে তাওয়া পোলাও

উপকরণ

  • ২ টেবিল চামচ মাখন
  • ২ টি পেঁয়াজ কুচি
  • ১.৫ টেবিল চামচ আদা রসুনের পেস্ট
  •  ১.৫ টি সবুজ ক্যাপসিকাম কুচি
  •  ৪টি টমেটো কুচি
  • ধনেপাতা কুচি
  •  ২ টেবিল চামচ পাও ভাজি মশলা
  •  লবণ
  •  ২ টি কাঁচা মরিচ কুচি
  •  ১ টেবিল চামচ পানি
  • ১ কাপ সেদ্ধ মটরশুঁটি
  •  ২ টি সেদ্ধ আলু কুচি
  •  ৩ কাপ ভাত।

প্রণালি

প্রথমে প্যানে মাখন বা তেল গরম করে নিন। এরপর এতে পেঁয়াজ কুচি দিয়ে দিন। পেঁয়াজ কুচি বাদামি হয়ে এলে এতে আদা রসুনের পেস্ট দিয়ে দিন।

আদা রসুনের পেস্ট কিছুটা নরম হয়ে আসলে এতে ক্যাপসিকাম কুচি দিয়ে দিন। এরপর এতে টমেটো কুচি, ধনেপাতা কুচি, পাও ভাজি মশলা, লবণ, কাঁচা মরিচ কুচি দিয়ে ভালো করে মিশিয়ে নিন।

টমেটো নরম হয়ে আসলে পানি দিয়ে দিন। এতে মটরশুঁটি, আলু দিয়ে ভালো করে মিশিয়ে নিন। এরপর এতে ভাত, ধনেপাতা কুচি, লবণ ভালো করে মিশিয়ে কিছুক্ষণ নাড়ুন। ব্যস তৈরি হয়ে গেল মজাদার তাওয়া পোলাও।

আরও দেখুন

একই ধরনের রেসিপি

সব দেখুন

সবজি রোল

সবজি রোল একটি সুস্বাদু এবং স্বাস্থ্যকর স্ন্যাক্স যা সহজেই তৈরি করা যায়। এটি বিভিন্ন ধরনের…

⏱ ৯০ মিনিট 👁 ১৬৩০

আলু পুরি

আলু পুরি একটি জনপ্রিয় এবং সুস্বাদু স্ন্যাক্স যা সহজেই বাড়িতে তৈরি করা যায়। এটি ময়দার…

⏱ ৬০ মিনিট 👁 ১০৯৬

ঝালমুড়ি

ঝালমুড়ি বাংলাদেশের একটি জনপ্রিয় স্ন্যাক্স যা মশলাদার এবং সুস্বাদু। এটি সহজে তৈরি করা যায়…

⏱ ২০ মিনিট 👁 ১৫৪৮

ওটস এগ অমলেট

ওটস এগ অমলেট একটি স্বাস্থ্যকর এবং সুস্বাদু প্রাতঃরাশের বিকল্প যা সহজেই তৈরি করা যায়। এটি…

⏱ ২০ মিনিট 👁 ১১৪০

আলু পরোটা রেসিপি

আলু পরোটা একটি জনপ্রিয় এবং সুস্বাদু নাস্তা যা সহজেই ঘরে তৈরি করা যায়। এই রেসিপিতে আমরা…

⏱ ৫০ মিনিট 👁 ৩০০৯