মূল কনটেন্টে যান
allbdrecipe অল বিডি রেসিপি

ছানাবড়া বা ছানার পিঠা

ছানাবড়া বা ছানার পিঠা

উপকরণ

  • ছানাঃ ২কাপের মত (২ লিটার দুধের)
  • গুঁড়ো দুধঃ ১/৪কাপ
  • সুজি ও ময়দাঃ ৩ টেবিলচামচ করে
  • বেকিং পাউডারঃ ১/২চা চামচ
  • এলাচগুড়োঃ ১/২চা চামচ
  • ঘিঃ ১চা চামচ গলানো

প্রণালি

১ + ১/২ কাপ চিনির সাথে ৩কাপ পানি ও এলাচ মিশিয়ে চুলাতে দিন।৫ মিনিট ফুটতে দিন।চুলা বন্ধ করে দিন।
ছানা ২ মিনিট মথে নিন।
তেল বাদে উপরের সব উপকরন একসাথে মিশিয়ে ভাল করে ৩-৪ মিনিট মথতে থাকুন।
খামির ২০-২২ ভাগ করে নিন। পিঠার ছাঁচে বা চামচ দিয়ে যেকোন ডিজাইনের বানিয়ে নিন।
কড়াইতে তেল দিয়ে গরম করে নিয়ে চুলার আচ কমিয়ে নিন। তেলে ছাড়ুন।সময় নিয়ে আস্তে আস্তে গাড়ো বাদামি করে ভাজুন।(ভাজতে প্রায় ১৫ মিনিট সময় লাগবে)
ভাজা হলে সিরায় দিয়ে ঢেকে রাখুন।
২-৩ঘন্টা পর ঠান্ডা পরিবেশন করুন।
******ছানা তৈরিঃ
• দুধঃ ১ লিটার
• লেবুর রস/ভিনেগার: ২টেবিলচামচ
• সুতি /মসলিন নরম কাপড়
দুধ চুলায় দিয়ে ফুটতে শুরু করলেই চুলা বন্ধ করে দিন।
ভিনেগার বা সিরকার সাথে ২ টেবিলচামচ পানি মিশিয়ে অল্প অল্প করে দুধে মিশাতে থাকুন।দুধ ফেটে সবুজ পানি আলাদা হয়ে গেলে সাথে সাথে ছানা কাপড়ে ছেকে ফেলুন।এখন ঠান্ডা পানিতে ছানা ৩বার ধুয়ে নিন যাতে লেবুর টক ভাব দূর হয়ে যায়।
ছানার কাপড়ের পুতলি চেপে চেপে পানি বের করে উচু জায়গাতে ঝুলিয়ে রাখুন ২-৩ ঘন্টা। (পানির কলের উপরে রাখলে ভাল হয়)
আরও দেখুন

একই ধরনের রেসিপি

সব দেখুন

গোকুল পিঠা

গোকুল পিঠা একটি ঐতিহ্যবাহী বাঙালি মিষ্টি যা বিশেষ করে শীতের সময় তৈরি করা হয়। এটি দুধের…

⏱ ৪০ মিনিট 👁 ৮০১

সবজি পুলি

সবজি পুলি একটি সুস্বাদু এবং পুষ্টিকর স্ন্যাক্স যা বিভিন্ন সবজি এবং ময়দার মিশ্রণে তৈরি করা…

⏱ ৪০ মিনিট 👁 ৮১৬

মাংসের পিঠা

মাংসের পিঠা একটি সুস্বাদু এবং মজাদার বাঙালি খাবার যা বিশেষ করে উৎসবের সময় তৈরি করা হয়।…

⏱ ৪০ মিনিট 👁 ১৫৫৬

নকশি পিঠা

নকশি পিঠা একটি ঐতিহ্যবাহী বাঙালি মিষ্টি যা বিশেষ উৎসব এবং অনুষ্ঠানে পরিবেশন করা হয়। এই…

⏱ ৪০ মিনিট 👁 ৪২৫১

পাকান পিঠা

পাকান পিঠা বাংলাদেশের ঐতিহ্যবাহী মিষ্টি পিঠা, যা বিশেষ করে উৎসবের সময় তৈরি করা হয়। এটি…

⏱ ৪০ মিনিট 👁 ৪৪২৬

নারকেলের পুলি পিঠা

নারকেলের পুলি পিঠা একটি ঐতিহ্যবাহী বাঙালি মিষ্টি পিঠা যা নারকেল ও চিনির মিষ্টি পুর দিয়ে…

⏱ ৪০ মিনিট 👁 ৫৭২৭

শাহী গোলাপ পিঠা

শাহী গোলাপ পিঠা একটি ঐতিহ্যবাহী এবং সুস্বাদু মিষ্টি পিঠা যা বিশেষ করে উৎসবের সময় তৈরি করা…

⏱ ৪০ মিনিট 👁 ৮৪৯