মূল কনটেন্টে যান
allbdrecipe অল বিডি রেসিপি

সুজির টোস্ট

সুজির টোস্ট

উপকরণ

  • ½ কাপ সুজি
  • 3 টেবিলচামচ দই
  • ¼ কাপ বাঁধাকপিকুচি
  • ¼ কাপ গাজরকুচি
  • 5 গুছি ধনেপাতা
  • ½ চা চামচ গোলমরিচ
  • 4 স্লাইস পাউরুটি
  • 2 টেবিলচামচ মাখন
  • 2 টেবিলচামচ ঘি
  • স্বাদ অনুযায়ী নুন

প্রণালি

ধনেপাতা, বাঁধাকপি, গাজর কাটার আগেই খুব ভালো করে ধুয়ে নিন।
একটা বড়ো বাটিতে সুজি নিয়ে তাতে দই মিশিয়ে দিন।
এইভাবে রাখতে হবে মিনিট 15। সুজি যেন দইতে ভালো করে ভিজে যায়।
এর মধ্যে নুন, গোলমরিচ আর সব সবজি মিশিয়ে দিন, তারপর ফেটিয়ে নিতে হবে।
পাউরুটিতে মাখন মাখিয়ে নিন হালকা করে।
ফ্রাই প্যানে ঘি দিয়ে গরম করুন।
পাউরুটি সুজির ব্যাটারে ডুবিয়ে কোট করে নিন ভালো করে।
কম আঁচে এপিঠ ওপিঠ করে মুচমুচে, সোনালি করে ভেজে নিন।
এবার লম্বা লম্বা করে কেটে টোম্যাটো সস আর সবুজ চাটনির সঙ্গে পরিবেশন করুন।

আরও দেখুন

একই ধরনের রেসিপি

সব দেখুন

সবজি রোল

সবজি রোল একটি সুস্বাদু এবং স্বাস্থ্যকর স্ন্যাক্স যা সহজেই তৈরি করা যায়। এটি বিভিন্ন ধরনের…

⏱ ৯০ মিনিট 👁 ১৬৩৩

আলু পুরি

আলু পুরি একটি জনপ্রিয় এবং সুস্বাদু স্ন্যাক্স যা সহজেই বাড়িতে তৈরি করা যায়। এটি ময়দার…

⏱ ৬০ মিনিট 👁 ১০৯৯

ঝালমুড়ি

ঝালমুড়ি বাংলাদেশের একটি জনপ্রিয় স্ন্যাক্স যা মশলাদার এবং সুস্বাদু। এটি সহজে তৈরি করা যায়…

⏱ ২০ মিনিট 👁 ১৫৪৯

ওটস এগ অমলেট

ওটস এগ অমলেট একটি স্বাস্থ্যকর এবং সুস্বাদু প্রাতঃরাশের বিকল্প যা সহজেই তৈরি করা যায়। এটি…

⏱ ২০ মিনিট 👁 ১১৪২

আলু পরোটা রেসিপি

আলু পরোটা একটি জনপ্রিয় এবং সুস্বাদু নাস্তা যা সহজেই ঘরে তৈরি করা যায়। এই রেসিপিতে আমরা…

⏱ ৫০ মিনিট 👁 ৩০১১