মূল কনটেন্টে যান
allbdrecipe অল বিডি রেসিপি

সিম ফুল পিঠা

সিম ফুল পিঠা

উপকরণ

  •  ময়দা 2 কাপ,
  • ডিম-১টি (রুম টেম্পারেচার),
  • চিনি-১/২ কাপ,
  • লবণ-স্বাদমতো,
  • পানি (প্রয়োজন হলে)
  • তেল-ভাজার জন্য।

প্রণালি

ডিম, লবন, চিনি একত্রে ফেটে নিন। এর মাঝে অল্প অল্প করে ময়দা দিয়ে মাখিয়ে নিন। মিশ্রণ বেশি শক্ত হলে অল্প পানি মিশিয়ে রুটির ডো এর মতো বানিয়ে নিন। মাখানো ডো ঢেকে রাখুন ৩০মিনিট।

ডো থেকে একটু বড় করে রুটি বানিয়ে নিন। সাধারণ রুটি যতটুকু মোটা হয় ততটুকু। ছোট গোলাকার কুকি কাটার দিয়ে বা অন্য কিছুর মাধ্যমে রুটিটা থেকে গোল গোল টুকরো করে কেটে নিতে হবে।

কাটা ছোটো রুটির টুকরো প্রথমে দুইপাশের মাথা এক সাথে করে চাপ দিয়ে আটকে দিন। তারপর আবার বিপরীত পাশের অন্য দুই পাশ চাপ দিয়ে আটকে ধরলেই দেখতে সিমফুলের মতো হয়ে যাবে। এভাবে সবগুলো পিঠা তৈরি করুন। গরম তেলে মাঝারি আচে গাড় বাদামী করে ভেজে তুলুন।

সূত্র: https://www.womenscorner.com.bd/recipe/article/8054/%E0%A6%B8%E0%A6%BF%E0%A6%AE-%E0%A6%AB%E0%A7%81%E0%A6%B2-%E0%A6%AA%E0%A6%BF%E0%A6%A0%E0%A6%BE-%E0%A6%B0%E0%A7%87%E0%A6%B8%E0%A6%BF%E0%A6%AA%E0%A6%BF

আরও দেখুন

একই ধরনের রেসিপি

সব দেখুন

গোকুল পিঠা

গোকুল পিঠা একটি ঐতিহ্যবাহী বাঙালি মিষ্টি যা বিশেষ করে শীতের সময় তৈরি করা হয়। এটি দুধের…

⏱ ৪০ মিনিট 👁 ৮০১

সবজি পুলি

সবজি পুলি একটি সুস্বাদু এবং পুষ্টিকর স্ন্যাক্স যা বিভিন্ন সবজি এবং ময়দার মিশ্রণে তৈরি করা…

⏱ ৪০ মিনিট 👁 ৮১৬

মাংসের পিঠা

মাংসের পিঠা একটি সুস্বাদু এবং মজাদার বাঙালি খাবার যা বিশেষ করে উৎসবের সময় তৈরি করা হয়।…

⏱ ৪০ মিনিট 👁 ১৫৫৬

নকশি পিঠা

নকশি পিঠা একটি ঐতিহ্যবাহী বাঙালি মিষ্টি যা বিশেষ উৎসব এবং অনুষ্ঠানে পরিবেশন করা হয়। এই…

⏱ ৪০ মিনিট 👁 ৪২৫১

পাকান পিঠা

পাকান পিঠা বাংলাদেশের ঐতিহ্যবাহী মিষ্টি পিঠা, যা বিশেষ করে উৎসবের সময় তৈরি করা হয়। এটি…

⏱ ৪০ মিনিট 👁 ৪৪২৬

নারকেলের পুলি পিঠা

নারকেলের পুলি পিঠা একটি ঐতিহ্যবাহী বাঙালি মিষ্টি পিঠা যা নারকেল ও চিনির মিষ্টি পুর দিয়ে…

⏱ ৪০ মিনিট 👁 ৫৭২৭

শাহী গোলাপ পিঠা

শাহী গোলাপ পিঠা একটি ঐতিহ্যবাহী এবং সুস্বাদু মিষ্টি পিঠা যা বিশেষ করে উৎসবের সময় তৈরি করা…

⏱ ৪০ মিনিট 👁 ৮৪৯