মূল কনটেন্টে যান
allbdrecipe অল বিডি রেসিপি

জলপাইয়ের মিষ্টি আচার

জলপাইয়ের মিষ্টি আচার

জলপাইয়ের মিষ্টি আচার একটি সাদা প্লেটে পরিবেশন করা হয়েছে

জলপাইয়ের মিষ্টি আচার একটি জনপ্রিয় বাঙালি আচার যা মিষ্টি ও মশলাদার স্বাদের সমন্বয়ে তৈরি হয়। এটি ভাত বা রুটির সাথে পরিবেশন করলে অতুলনীয় স্বাদ এনে দেয়।

জলপাইয়ের মিষ্টি আচার একটি সুস্বাদু বাঙালি আচার যা মিষ্টি ও মশলাদার স্বাদের মিশ্রণে তৈরি। এটি ভাত বা রুটির সাথে পরিবেশন করা হয়।

উপকরণ

  • জলপাই ১ কেজি (একই আকারের হলে ভাল হয়)
  • শুকনা মরিচ ১২ টা মাঝারি সাইজের
  • মৌরি ১ টেবিল চামচ
  • রসুন বাটা ১ টেবিল চামচ
  • হলুদের গুঁড়া ১ টেবিল চামচ
  • জিরা গুঁড়া ১ চা চামচের একটু কম
  • মিষ্টি জিরা ২ চা চামচ
  • সরিষার গুঁড়া/বাটা ১ টেবিল চামচ
  • লবন ১ চা চামচ
  • চিনি ৩ কাপ
  • সরিষার তেল ৩ কাপ
  • পাঁচফোড়ন আধা চা চামচ

প্রণালি

  1. একই আকারের বেছে নেওয়া জলপাইগুলো ভাল করে ধুয়ে ১ লিটার পরিমাণ পানিতে সিদ্ধ করুন।
  2. ৮ মিনিট পরে নামিয়ে পানি ঝরিয়ে নিন।
  3. সিদ্ধ করা জলপাইগুলো ছড়িয়ে দিন, এতে জলপাইয়ের গায়ে লেগে থাকা পানি শুকিয়ে যাবে।
  4. এরপর বটি দিয়ে ফালি করে কাটুন সিদ্ধ করা জলপাইগুলো।
  5. পাতিলে তেল গরম করে এতে রসুন, সরিষা দিয়ে ৫ মিনিট কষান। এবার কাটা জলপাই দিয়ে আস্তে আস্তে নাড়তে থাকুন।
  6. ১০ মিনিট পরে হলুদের গুঁড়া ও মরিচের গুঁড়া দিয়ে নাড়ুন।
  7. জিরা, পাঁচফোড়ন ও চিনি দিয়ে অল্প আঁচে নাড়ুন।
  8. তেল খানিকটা উপরে উঠলে নামিয়ে নিন এবং একটি গামলায় ছড়িয়ে দিন।
  9. এবার কড়া রোদে ৩ থেকে ৪ ঘন্টা শুকাতে দিন, রোদে পানি টেনে নিয়ে আচার চটচটে হলে বৈয়ামে ভরে রাখুন।
  10. মাঝে মাঝে আচারের বৈয়াম রোদে দিতে পারেন আচার ভাল থাকবে।
আরও দেখুন

একই ধরনের রেসিপি

সব দেখুন

শুকনা বড়ইয়ের আচার

শুকনা বড়ইয়ের আচার একটি সুস্বাদু ও মজাদার খাবার যা আপনার খাবারের টেবিলে স্বাদ যোগ করবে। এই…

⏱ ৪০ মিনিট 👁 ২০৮৫

মিক্স ফ্রুট জ্যাম

মিক্স ফ্রুট জ্যাম একটি সুস্বাদু এবং পুষ্টিকর খাবার যা বিভিন্ন ফলের মিশ্রণে তৈরি করা হয়।…

⏱ ৪০ মিনিট 👁 ১১০৫

রসুনের আচার

রসুনের আচার একটি সুস্বাদু এবং জনপ্রিয় বাঙালি আচার যা খাবারের স্বাদ বাড়িয়ে তোলে। এটি…

⏱ ৪০ মিনিট 👁 ১০৪৪

চালতার ঝাল আচার

চালতার ঝাল আচার একটি সুস্বাদু ও মজাদার আচার যা বাঙালি খাবারের টেবিলে বিশেষ স্থান দখল করে।…

⏱ ৪০ মিনিট 👁 ১৫২১

আনারসের আচার

আনারসের আচার একটি সুস্বাদু এবং মিষ্টি আচার যা সহজেই ঘরে তৈরি করা যায়। এই আচারটি আনারসের…

⏱ ৪০ মিনিট 👁 ৮০৩

লেবুর আচার

লেবুর আচার একটি সুস্বাদু এবং মুখরোচক খাবার যা প্রতিদিনের খাবারের সাথে পরিবেশন করা যায়।…

⏱ ৪০ মিনিট 👁 ১৬০৬

আমলকীর আচার

আমলকীর আচার একটি সুস্বাদু এবং স্বাস্থ্যকর আচার যা সহজেই ঘরে তৈরি করা যায়। এটি ভাত বা…

⏱ ৪০ মিনিট 👁 ৮৭৫