মূল কনটেন্টে যান
allbdrecipe অল বিডি রেসিপি

রেশমি জিলাপি

রেশমি জিলাপি

রেশমি জিলাপি একটি প্লেটে পরিবেশিত

রেশমি জিলাপি একটি জনপ্রিয় মিষ্টি যা বিশেষ উৎসব এবং অনুষ্ঠানে পরিবেশন করা হয়। এর মোলায়েম স্বাদ এবং মিষ্টি সিরা আপনার মুখে এনে দেবে এক অনন্য অভিজ্ঞতা।

রেশমি জিলাপি একটি জনপ্রিয় মিষ্টি যা বিশেষ উৎসব এবং অনুষ্ঠানে পরিবেশন করা হয়। এর মোলায়েম স্বাদ এবং মিষ্টি সিরা আপনার মুখে এনে দেবে এক অনন্য অভিজ্ঞতা।

উপকরণ

  • ময়দা - ১ কাপ
  • কর্নফ্লাওয়ার - ২ চা চামচ
  • ইস্ট - ১ চা চামচ
  • তেল (সয়াবিন) - ১ চা চামচ
  • টক দই - ১ টে চামচ
  • উষ্ণ পানি - ১ কাপ বা এর চাইতে সামান্য কম
  • জিলাপি ভাজার জন্য তেল - ১ কাপ
  • চিনি - ১ কাপ
  • পানি - ১ কাপ
  • লেবুর রস - ১ চা চামচ

প্রস্তুত প্রণালি

  1. সিরা তৈরির উপাদান ও জিলাপি ভাজার তেল বাদে বাকি সব উপাদান ভালো করে মিশিয়ে ১ ঘণ্টা কোনো উষ্ণ জায়গায় রেখে দিন।
  2. এবার এক চুলায় কড়াইতে চিনি আর পানি ১৫ মিনিট জ্বাল দিয়ে শিরা বানিয়ে নিন। ১৫ মিনিট হয়ে গেলে লেবুর রস দিয়ে একদম মৃদু আঁচে এ রাখুন।
  3. অপর চুলায় কড়াইতে তেল ভালো করে গরম করে জ্বাল কমিয়ে দিন। এবার জিলাপি ভেজে নিন। তেল যথেষ্ট গরম করে তবেই জিলাপি ছাড়বেন ও কম জ্বালে এ ভাজবেন, নাহলে সাথে সাথে পুড়ে যাবে।
  4. জিলাপির রং কমলা বা জাফরানি এমনিতেই হবে কোনো ফুড কালার দেয়ার দরকার নেই।
  5. জিলাপি ভাজা হলে তেল ঝরিয়ে শিরায় দিন এবং ২ মিনিট রেখে তুলে ফেলুন তা না হলে নরম হয়ে খুলে যাবে।
  6. গরম গরম পরিবেশন করুন।
  7. জিলাপি তৈরির জন্য প্লাস্টিকের সসের বোতলে জিলাপির ব্যাটার ঢুকিয়ে জিলাপি তৈরি করুন, অনেক বেশী সোজা হবে।

পরিবেশন

গরম গরম রেশমি জিলাপি পরিবেশন করুন। চাইলে উপরে সামান্য জাফরান ছড়িয়ে দিতে পারেন।

রান্নার টিপস

জিলাপি তৈরির সময় তেল যথেষ্ট গরম হতে হবে, নাহলে জিলাপি ফুলবে না। সিরা তৈরির সময় লেবুর রস দিলে সিরা জমাট বাঁধবে না।

আরও দেখুন

একই ধরনের রেসিপি

সব দেখুন