মূল কনটেন্টে যান
allbdrecipe অল বিডি রেসিপি

আমের ঝাল আচার

আমের ঝাল আচার

উপকরণ

আম ১ কেজি,

 সিরকা ১ কাপ

 সরিষার তেল দেড় কাপ

 সরিষা বাটা ১ টেবিল চামচ

 হলুদ গুঁড়ো ১ চা চামচ

 মরিচ বাটা ১ টে· চামচ

 আদা কুচি ১ টেবিল চামচ

 পাঁচফোড়ন গুঁড়ো ১ টে· চামচ

আস্ত পাঁচফোড়ন আধা চা চামচ

 লবণ ১ টেবিল চামচ

 চিনি ১ টে চামচ

 রসুন কোয়া ১৬টি

 কাঁচামরিচ ১০টি

 রসুন বাটা ১ টেবিল চামচ

প্রণালী

আম খোসাসহ ছোট ছোট টুকরা করে কেটে ১ টেবিল চামচ লবণ মাখিয়ে ভালো করে ধুয়ে পানি নিংড়ে নিতে হবে। অল্প হলুদ, লবণ মাখিয়ে এক দিন রোদে দিতে হবে। কড়াইতে তেল গরম হলে আস্ত পাঁচফোড়ন ছাড়তে হবে। পাঁচফোড়ন ভাজা সুগন্ধ বের হলে রসুন বাটা, আদা কুচি দিয়ে ১ মিনিট নাড়তে হবে। মরিচ, হলুদ, লবণ ও সামান্য সিরকা দিয়ে ভালো করে কষিয়ে আম দিয়ে নাড়তে হবে। আম আধা সেদ্ধ হলে বাকি সিরকা, চিনি, সরিষা বাটা, কাঁচা মরিচ, রসুন কোয়া দিয়ে আরও ১৫ মিনিট অল্প আঁচে নাড়তে হবে। ভাজা পাঁচফোড়ন গুঁড়ো দিয়ে ২ মিনিট নেড়ে আচার চুলা থেকে নামাতে হবে। আচার ঠান্ডা হলে কাচের বয়ামে রেখে দিন।

আরও দেখুন

একই ধরনের রেসিপি

সব দেখুন

শুকনা বড়ইয়ের আচার

শুকনা বড়ইয়ের আচার একটি সুস্বাদু ও মজাদার খাবার যা আপনার খাবারের টেবিলে স্বাদ যোগ করবে। এই…

⏱ ৪০ মিনিট 👁 ২১৪৬

মিক্স ফ্রুট জ্যাম

মিক্স ফ্রুট জ্যাম একটি সুস্বাদু এবং পুষ্টিকর খাবার যা বিভিন্ন ফলের মিশ্রণে তৈরি করা হয়।…

⏱ ৪০ মিনিট 👁 ১১৪৬

রসুনের আচার

রসুনের আচার একটি সুস্বাদু এবং জনপ্রিয় বাঙালি আচার যা খাবারের স্বাদ বাড়িয়ে তোলে। এটি…

⏱ ৪০ মিনিট 👁 ১০৮৩

চালতার ঝাল আচার

চালতার ঝাল আচার একটি সুস্বাদু ও মজাদার আচার যা বাঙালি খাবারের টেবিলে বিশেষ স্থান দখল করে।…

⏱ ৪০ মিনিট 👁 ১৬৪২

আনারসের আচার

আনারসের আচার একটি সুস্বাদু এবং মিষ্টি আচার যা সহজেই ঘরে তৈরি করা যায়। এই আচারটি আনারসের…

⏱ ৪০ মিনিট 👁 ৯১১

লেবুর আচার

লেবুর আচার একটি সুস্বাদু এবং মুখরোচক খাবার যা প্রতিদিনের খাবারের সাথে পরিবেশন করা যায়।…

⏱ ৪০ মিনিট 👁 ১৬৫৬