মূল কনটেন্টে যান
allbdrecipe অল বিডি রেসিপি

টমাটো-বেগুণ দিয়ে ডালের বড়ির ভর্তা

টমাটো-বেগুণ দিয়ে ডালের বড়ির ভর্তা

উপকরণ

  • টমাটো-- ১টি
  • ছোটো গোল বেগুণ-- ৩-৪টি
  • (মাঝারি হলে ২টি)
  • ডালের বড়ি-- ১/২ কাপের একটু বেশী
  • পেঁয়াজ কুচি-- ১/৪ কাপ
  • কাঁচামরিচ-- ৮-১০টি
  • হলুদ গুঁড়া-- ১/২ চা চামচ
  • কালো জিরা-- ১ চা চামচ
  • শুকনামরিচ-- ৪-৫টি
  • সরিষাল তেল-- ৩ টে চামচ
  • লবণ-- স্বাদমতো
  • ধনেপাতা কুচি-- বেশ খানিকটা

প্রণালি

অল্প তেলে সোনালী করে বড়ি ভেজে গুঁড়া করে রাখুন। গ্যাসের আগুনে টমাটো ও বেগুণ পুড়িয়ে নিয়ে খোসা ফেলে চটকিয়ে নিন। বেগুণ, টমাটো, হলুদ গুঁড়া ও বড়ির গুঁড়া একসাথে মিশিয়ে রাখুন।

প্যানে ২ টে চামচ তেল গরম করে কালোজিরা ও শুকনামরিচ ফোঁড়ন দিয়ে পেঁয়াজ ও কাঁচামরিচ কুচি দিন। পেঁয়াজ নরম হয়ে আসলে বড়ির মিশ্রণ ঢেলে মিশিয়ে নিন। স্বাদমতো লবণ দিন। বেশ কিছুক্ষণ নাড়া-চাড়া করে, তেল ছেড়ে আসলে ধনেপাতা কুচি মিশিয়ে নামিয়ে নিন। ঠান্ডা হলে বাকি ১ টে চামচ সরিষার তেল দিয়ে মাখিয়ে নিন।

** গরম ভাতের সাথে পরিবেশন করুন দারুন মজার এই ভর্তা।

আরও দেখুন

একই ধরনের রেসিপি

সব দেখুন

চ্যাপা শুঁটকি ভর্তা

চ্যাপা শুঁটকি ভর্তা একটি জনপ্রিয় বাঙালি পদ যা শুঁটকি মাছের অনন্য স্বাদে ভরপুর। এটি সহজেই…

⏱ ৪০ মিনিট 👁 ১১৫৬

কাচকি মাছ ভর্তা

কাচকি মাছ ভর্তা একটি সুস্বাদু এবং সহজে তৈরি করা যায় এমন বাঙালি পদ যা সবার মন জয় করবে। এই…

⏱ ৪০ মিনিট 👁 ১২৬২

তিশির ভর্তা

তিশির ভর্তা একটি সুস্বাদু এবং পুষ্টিকর বাঙালি খাবার যা সহজেই ঘরে তৈরি করা যায়। এটি সরিষার…

⏱ ৪০ মিনিট 👁 ৮৮২

পোড়া রসুন ভর্তা

পোড়া রসুন ভর্তা একটি সুস্বাদু এবং সহজে তৈরি করা যায় এমন একটি বাঙালি খাবার যা রসুনের মজাদার…

⏱ ৪০ মিনিট 👁 ১৮৭২

কচু ভর্তা

কচু ভর্তা একটি জনপ্রিয় বাঙালি খাবার যা সরল উপকরণ দিয়ে তৈরি করা হয়। এটি গরম ভাতের সাথে…

⏱ ৪০ মিনিট 👁 ২২১৩

লাউশাক ভর্তা

লাউশাক ভর্তা একটি জনপ্রিয় এবং সুস্বাদু বাঙালি পদ যা সহজে তৈরি করা যায়। এটি ভাতের সাথে…

⏱ ৪০ মিনিট 👁 ৭৫৪

আলু ডিম ভর্তা

আলু ডিম ভর্তা একটি সহজ এবং সুস্বাদু বাঙালি রেসিপি যা দ্রুত প্রস্তুত করা যায়। এটি ভাতের…

⏱ ৪০ মিনিট 👁 ২০৮৭

টমেটোর ভর্তা

টমেটোর ভর্তা একটি সহজ এবং সুস্বাদু বাঙালি খাবার যা ভাতের সাথে খেতে দারুণ লাগে। এই…

⏱ ৪০ মিনিট 👁 ২৬৩৬