বিফ সিজলিং
বিফ সিজলিং একটি সিজলিং ট্রেতে পরিবেশন করা হয়েছে
বিফ সিজলিং একটি জনপ্রিয় এবং সুস্বাদু খাবার যা মাংসপ্রেমীদের মন জয় করে। এটি মসলা এবং সসের সমন্বয়ে তৈরি একটি বিশেষ পদ যা সিজলিং ট্রেতে পরিবেশন করা হয়।
বিফ সিজলিং একটি মজাদার এবং মশলাদার খাবার যা গরম সিজলিং ট্রেতে পরিবেশন করা হয়। এটি বিভিন্ন সস এবং মশলার সমন্বয়ে তৈরি হয় যা মাংসের স্বাদকে আরও বাড়িয়ে তোলে।
উপকরণ
- গরুর সামনের রানের মাংস পাতলা করে কাটা ৪০০ গ্রাম
- ডিমের কুসুম ১টি
- ময়দা ২ টেবিল চামচ
- কর্নফ্লাওয়ার ২ টেবিল চামচ
- ফিশ সস ২ টেবিল চামচ
- ওয়েস্টার সস ১ টেবিল চামচ
- সয়াসস ২ টেবিল চামচ
- টমেটো সস সিকি কাপ
- আদা বাটা ১ চা চামচ
- রসুন বাটা ১ চা চামচ
- লবণ পরিমাণমতো
- চিনি আধা চা চামচ
- পেঁয়াজ মোটা কুচি দেড় কাপ
- টমেটো কিউব করে কাটা আধা কাপ
- রসুন কুচি ১ টেবিল চামচ
- মরিচ গুঁড়া ১ চা চামচ
- শুকনো মরিচ চেরা ২টি
- মাখন ১ টেবিল চামচ
- গাজর পাতলা টুকরা আধা কাপ আধা সেদ্ধ করা
প্রস্তুত প্রণালি
- মাংস পাতলা টুকরা করে ডিমের কুসুম, ১ টেবিল চামচ সয়াসস, ফিশ সস দিয়ে মাখিয়ে ১ ঘণ্টা রাখতে হবে।
- ময়দা ও কর্নফ্লাওয়ার দিয়ে মাংস মাখিয়ে অল্প ভেজে ওঠাতে হবে।
- ৬ টেবিল চামচ তেল গরম করে শুকনো মরিচ দিয়ে রসুন ভাজতে হবে।
- আদা, রসুন বাটা দিয়ে পেঁয়াজ কুচি দিতে হবে। পেয়াজ সামান্য নরম হলে গাজর, টমেটো সস, স্বাদ লবণ, লবণ ও চিনি দিয়ে মাংস দিতে হবে।
- সয়াসস, ওয়েস্টার সস, গোলমরিচ গুঁড়া, টমেটো দিতে হবে।
- সিজলিং ট্রে ৩০ মিনিট আগে চুলায় দিয়ে রাখতে হবে।
- ট্রে চুলা থেকে নামিয়ে গরম ট্রেতে মাখন দিয়ে মাংস ঢেলে দিতে হবে।
পরিবেশন
গরম গরম বিফ সিজলিং সিজলিং ট্রেতে পরিবেশন করুন। এটি নান বা ভাতের সাথে উপভোগ করুন।
রান্নার টিপস
- মাংসের টুকরা পাতলা করে কাটলে মশলা ভালোভাবে মিশে যাবে।
- সিজলিং ট্রে না থাকলে, গরম প্যানেও পরিবেশন করা যেতে পারে।