মূল কনটেন্টে যান
allbdrecipe অল বিডি রেসিপি

খাসি মাংসের ঝোল

খাসি মাংসের ঝোল

উপকরণ

  1. 750 গ্রাম খাসি মাংস
  2. 4টা মাঝারি আকারের পেঁয়াজ কুচি করা
  3. 2 টেবল চামচ আদা রসুন বাটা
  4. 1টা বড় টমেটো কুচি করা
  5. 1 টেবল চামচ ধনে গুঁড়ো
  6. 1 চা চামচ জিরে গুঁড়ো
  7. 1 টেবল চামচ লঙ্কা গুঁড়ো
  8. 1 চা চামচ হলুদ গুঁড়ো
  9. 2 টেবল চামচ দই
  10. 1 চা চামচ গৰম মসলা
  11. পরিমান মতো সর্ষের তেল
  12. ফোঁড়নের জন্য
  13. 1টুকরো দারচিনি
  14. 1 টা তেজপাতা
  15. স্বাদমতো চেরা কাঁচালঙ্কা
  16. 1 টেবল চামচ ঘি
  17. স্বাদমতো নুন চিনি

প্রণালি

·  মাংস নুন,হলুদ,অল্প ধনেগুঁড়ো,জিরে গুড়ো, দই, তেল দিযে মেখে 1 ঘন্টা ঢাকা

·  কড়াইতে তেল গরম হলে ফোরণের মসলা দিতে হবে,সুগন্ধ বেরোলে পেঁয়াজ কুচি ভেজে আদা রসুন বাটা ।আদা রসুনের কাঁচা গন্ধ চলে গেলে টমেটো কুচি মেখে রাখা মাংস দিতে হবে।গরম মসলা বাদে সব গুঁড়ো মসলা দিয়ে কসতে হবে।কষা হয়ে গেলে ফুটানো জল নুন মিষ্টি দিয়ে কুকারে ঢেলে প্রয়োজন মতো সিটি দিতে হবে

কুকার ঠান্ডা হলে গরম মসলা গুঁড়ো,ঘি আর চেরা কাঁচা লঙ্কা দিয়ে কিছুক্ষণ ঢাকা দিয়ে দিতে হবে। একটু পীরে ঢাকা খুলে গরম ভাতের সাথে পরিবেশন

সূত্র: https://cookpad.com/in-bn/recipes/12655445-%E0%A6%96%E0%A6%BE%E0%A6%B8%E0%A6%BF-%E0%A6%AE%E0%A6%BE%E0%A6%82%E0%A6%B8%E0%A7%87%E0%A6%B0-%E0%A6%9D%E0%A7%8B%E0%A6%B2khasi-mangsher-jhol-recipe-in-bengali