মূল কনটেন্টে যান
allbdrecipe অল বিডি রেসিপি

মাওয়া ঘাটের ইলিশ ভর্তা

মাওয়া ঘাটের ইলিশ ভর্তা

উপকরণ

  • ইলিশের লেজ নিতে হবে তিনটা
  • পেয়াজ গোল গোল করে এক কাপ কেটে নিতে হবে
  • শুকনো মরিচ পাঁচ ছয়টি
  • লবণ স্বাদ মত
  • হলুদ এক চা চামচ
  • সর্ষে তেল এক টেবিল চামচ
  • সয়াবিন তেল দুই টেবিল চামচ

প্রণালী

  • প্রথমে মাছের লেজা গুলো ছুরি দিয়ে কেচিয়ে নিতে হবে।
  • এবার একটা পাত্রে মাছ নিয়ে এর ভিতর সামান্য লবণ দিয়ে দিতে হবে।
  • তারপর এর ভিতর সামান্য হলুদ দিয়ে এটা মেখে নিতে হবে।
  • এখন চুলায় একটা প্যান বসিয়ে এর ভিতর সামান্য পরিমাণ তেল দিয়ে দিতে হবে।
  • এবার এর ভিতর শুকনো ঝাল দিয়ে দিতে হবে।
  • তারপর ঝালগুলো মচমচে করে ভেজে নিতে হবে।
  • এবার এর ভিতর সরিষার তেল ও সয়াবিন তেল একসাথে দিয়ে দিতে হবে।
  • এখন ইলিশ মাছের লেজগুলো এর ভিতর দিয়ে দিতে হবে।
  • এবার মাছগুলো নেড়েচেড়ে ভালোভাবে ভেজে নিতে হবে।
  • এখন মাছগুলো নামিয়ে ঠান্ডা করে নিতে হবে।
  • তারপর ঠান্ডা করে মাছের কাটাগুলো বেছে নিতে হবে।
  • এবার একটা পাত্রে শুকনো ঝাল গুলো নিয়ে নিতে হবে।
  • এরপর এর ভিতর সামান্য পরিমাণ লবণ দিয়ে দিতে হবে।
  • এখন মরিচগুলো ভালো করে কচলিয়ে গুড়ো করে নিতে হবে।
  • এবার এর ভিতর পেয়াজগুলো দিয়ে দিতে হবে।
  • এখন পেয়াজ ও ঝালগুলো একসাথে মেখে ভালোভাবে মিশিয়ে নিতে হবে।
  • এবার কাটা ছাড়ানো মাছগুলো এর ভিতর দিয়ে দিতে হবে।
  • এরপর হাত দিয়ে সবগুলো উপাদান ভালোভাবে মেখে মিশিয়ে দিতে হবে।
  • এরপর ভাজা মাছের অবশিষ্ট তেল এর ভিতর দিয়ে দিতে হবে।
  • এবার পেয়াজ ও মাছের সাথে ভালোভাবে তেল ভালোভাবে হাত দিয়ে মেখে মিশিয়ে নিতে হবে।
  • এটা আপনি ঘরে বসে তৈরী করে মাওয়া ঘাটের স্বাদ পেতে পারেন।
  • তাহলে আর দেরি না করে এখন থেকে ঘরেই এই রেসিপি তৈরী করুন এবং মাওয়া ঘাটের ভর্তার স্বাদ নিন।
আরও দেখুন

একই ধরনের রেসিপি

সব দেখুন

চ্যাপা শুঁটকি ভর্তা

চ্যাপা শুঁটকি ভর্তা একটি জনপ্রিয় বাঙালি পদ যা শুঁটকি মাছের অনন্য স্বাদে ভরপুর। এটি সহজেই…

⏱ ৪০ মিনিট 👁 ১১৫৬

কাচকি মাছ ভর্তা

কাচকি মাছ ভর্তা একটি সুস্বাদু এবং সহজে তৈরি করা যায় এমন বাঙালি পদ যা সবার মন জয় করবে। এই…

⏱ ৪০ মিনিট 👁 ১২৬২

তিশির ভর্তা

তিশির ভর্তা একটি সুস্বাদু এবং পুষ্টিকর বাঙালি খাবার যা সহজেই ঘরে তৈরি করা যায়। এটি সরিষার…

⏱ ৪০ মিনিট 👁 ৮৮২

পোড়া রসুন ভর্তা

পোড়া রসুন ভর্তা একটি সুস্বাদু এবং সহজে তৈরি করা যায় এমন একটি বাঙালি খাবার যা রসুনের মজাদার…

⏱ ৪০ মিনিট 👁 ১৮৭২

কচু ভর্তা

কচু ভর্তা একটি জনপ্রিয় বাঙালি খাবার যা সরল উপকরণ দিয়ে তৈরি করা হয়। এটি গরম ভাতের সাথে…

⏱ ৪০ মিনিট 👁 ২২১৩

লাউশাক ভর্তা

লাউশাক ভর্তা একটি জনপ্রিয় এবং সুস্বাদু বাঙালি পদ যা সহজে তৈরি করা যায়। এটি ভাতের সাথে…

⏱ ৪০ মিনিট 👁 ৭৫৪

আলু ডিম ভর্তা

আলু ডিম ভর্তা একটি সহজ এবং সুস্বাদু বাঙালি রেসিপি যা দ্রুত প্রস্তুত করা যায়। এটি ভাতের…

⏱ ৪০ মিনিট 👁 ২০৮৭

টমেটোর ভর্তা

টমেটোর ভর্তা একটি সহজ এবং সুস্বাদু বাঙালি খাবার যা ভাতের সাথে খেতে দারুণ লাগে। এই…

⏱ ৪০ মিনিট 👁 ২৬৩৬