মূল কনটেন্টে যান
allbdrecipe অল বিডি রেসিপি

মুচমুচে চিংড়ি ফ্রাই

মুচমুচে চিংড়ি ফ্রাই

উপকরণ

  • চিংড়ি ৫০০গ্রাম (খোসা ছাড়ানো)
  • কর্নফ্লাওয়ার ২ টেবিল-চামচ
  • ডিম ১টি
  • আদা ও রসুনবাটা আধা চা-চামচ
  • গোলমরিচের গুঁড়া আধা চা-চামচ
  • লবণ স্বাদমতো
  • পাউরুটির গুঁড়া বা বিস্কুটের গুঁড়া ১ কাপ
  • তেল পরিমাণ মতো।

প্রণালি

প্রথমে চিংড়ি ধুয়ে পানি ঝরিয়ে রাখতে হবে। এবার একটি বাটিতে কর্নফ্লাওয়ার, আদা-রসুনবাটা, ডিম, লবণ, গোলমরিচের গুঁড়া দিয়ে ঘন মিশ্রণ তৈরি করে নিতে হবে। কড়াইতে তেল গরম হলে চিংড়িমাছগুলো মিশ্রণে ডুবিয়ে একে একে পাউরুটি অথবা বিস্কুটের গুঁড়ায় গড়িয়ে তেলে ছাড়ুন।
শসা, গাজর বা বাঁধাকপিকুচির সঙ্গে মেয়নেজ দিয়ে মাখিয়ে পরিবেশন করুন।
আরও দেখুন

একই ধরনের রেসিপি

সব দেখুন

চিংড়ি ও কলমি শাক

চিংড়ি ও কলমি শাক একটি সুস্বাদু এবং পুষ্টিকর ভাজি যা সহজেই তৈরি করা যায়। এটি ভাতের সাথে…

⏱ ৪০ মিনিট 👁 ২৩০৮

চিংড়ি মালাই পোলাও

চিংড়ি মালাই পোলাও একটি সুস্বাদু এবং সমৃদ্ধ স্বাদের বাঙালি খাবার যা বিশেষ উপলক্ষে পরিবেশন…

⏱ ৪০ মিনিট 👁 ১০৩৪