মূল কনটেন্টে যান
allbdrecipe অল বিডি রেসিপি

চিংড়ি-শশার ঝোল

চিংড়ি-শশার ঝোল

উপকরণ

  •  
  • চিংড়ি মাছ-- ১০-১৫টি
  • শশা-- ৩-৪টি
  • টমাটো-- ১ টি
  • পিয়াজ কুচি/বাটা-- ৩-৪ টে চামচ
  • আস্ত জিরা-- ১/২ চা চামচ
  • হলুদ গুড়া-- ১ চা চামচ
  • মরিচ/ধনে/জিরা গুড়া-- ১/২ চা চামচ করে
  • তেল/লবন-- পরিমানমতো
     

প্রণালি

কিউব করে শশা কেটে নিন। পানি ফুটিয়ে শশা ভাপ দিয়ে পানি ঝরিয়ে রাখুন।

প্যানে তেল গরম করে জিরা ফোঁড়ন দিয়ে পিয়াজ ভেজে নিন। লাল করে পিয়াজ ভেজে অল্প পানি দিয়ে গুড়া মসলাগুলি কষিয়ে নিন। মসলা কষানো হলে শশা কষিয়ে পরিমানমতো পানি দিন। পানি ফুটে উঠলে চিংড়ি ও টমাটো দিয়ে ঢাকনা দিয়ে দিন। সবকিছু সেদ্ধ হয়ে ঝোল কমে এলে কাঁচামরিচ দিয়ে কিছুক্ষন দমে রেখে নামিয়ে ফেলুন।

** সাদা ভাত অথবা রুটি/পরোটা দিয়েও পরিবেশন করতে পারেন।

আরও দেখুন

একই ধরনের রেসিপি

সব দেখুন

চিংড়ি মালাই পোলাও

চিংড়ি মালাই পোলাও একটি সুস্বাদু এবং সমৃদ্ধ স্বাদের বাঙালি খাবার যা বিশেষ উপলক্ষে পরিবেশন…

⏱ ৪০ মিনিট 👁 ১০২৭