চিংড়ি মালাই পোলাও
চিংড়ি মালাই পোলাও প্লেটে পরিবেশন করা
চিংড়ি মালাই পোলাও একটি সুস্বাদু এবং সমৃদ্ধ স্বাদের বাঙালি খাবার যা বিশেষ উপলক্ষে পরিবেশন করা হয়। নারকেলের দুধ এবং মশলার মিশ্রণে তৈরি এই পোলাও আপনাকে দেবে এক অনন্য স্বাদ।
চিংড়ি মালাই পোলাও একটি সমৃদ্ধ স্বাদের বাঙালি খাবার যা চিংড়ি মাছ এবং নারকেলের দুধের মিশ্রণে তৈরি। এটি বিশেষ উপলক্ষে পরিবেশন করা হয় এবং এর স্বাদে সবাই মুগ্ধ হয়।
উপকরণ
- আড়াইশো গ্রাম মাঝারি মাপের চিংড়ি মাছ
- গোবিন্দ ভোগ চাল দুই কাপ
- পেঁয়াজ বাটা দুই টেবিল চামচ
- গোটা গরম মশলা
- কাজু ও কিশমিশ
- নারকেলের দুধ আড়াই কাপ
- তেজ পাতা
- ঘি পরিমাণ মত
- এক চা চামচ পোলাপ জল, দুই ফোটা আতর
- খুব সামান্য হলুদ
- নুন ও চিনি পরিমাণ মত
- দুটো এলাচ, সামান্য জায়ফল ও জয়িত্রী বাটা
প্রস্তুত প্রণালি
- প্রথমে চাল ধুয়ে জল ঝরিয়ে সামান্য হলুদ, জায়ফল, জয়িত্রী, এলাচ বাটা এবং এক চা চামচ ঘি মাখিয়ে আধা ঘণ্টা রেখে দিন।
- একটি কড়াইয়ে এক চা চামচ ঘি দিয়ে চিংড়ি মাছ হালকা ভেজে নিন। তারপর পেঁয়াজ বাটা দিয়ে সামান্য নুন দিয়ে কষান।
- কষা হলে আধা কাপ নারকেলের দুধ দিয়ে চিংড়ি মাছ মাখা মাখা করে রান্না করুন।
- অন্য একটি কড়াইয়ে বাকি ঘি দিয়ে গোটা গরম মশলা, তেজপাতা, কাজু ও কিশমিশ দিয়ে ভেজে নিন।
- হলুদ মাখা চাল দিয়ে ভালো করে ভাজুন। এরপর কষানো চিংড়ি মাছ, বাকি নারকেলের দুধ এবং দুই কাপ জল দিয়ে নেড়ে ঢেকে দিন।
- মিডিয়াম আঁচে রান্না করুন যতক্ষণ না জল শুকিয়ে পোলাও ঝরঝরে হয়।
- নুন ও চিনি দিয়ে, ওপর থেকে এক চামচ ঘি ছড়িয়ে ভালো করে মিশিয়ে নামিয়ে নিন। পরিবেশন করুন চিংড়ি দোপেঁয়াজার সাথে।