মূল কনটেন্টে যান
allbdrecipe অল বিডি রেসিপি

পোড়া আমের শরবত

পোড়া আমের শরবত

উপকরণ

  • কাঁচা আম পোড়া ২টি 
  •  পরিমাণ মত চিনি
  •  বিট লবন 
  •  কাঁচা মরিচ 
  • বরফের কুচি

প্রণালি

 প্রথমে ২টি আম খোসা সহ পুড়িয়ে নিন। তারপর ঠাণ্ডা হলে আমের খোসা ছাড়িয়ে নিন। দেখবেন আমের ভিতরটা নরম হয়ে গিয়েছে। এবার একটি বাটিতে পরিমাণ মত চিনি, বিট লবন , কাঁচা মরিচ নিন। আমের সাথে সব ভালো করে মিশিয়ে কিছুক্ষণ রাখুন। ব্লেন্ডারে ব্লেন্ড করুন সব এক সাথে। বরফকুচি দিয়ে ব্লেন্ড করতে পারেন। বা পরিবেশনের সময় উপরে বরফকুচি ছড়িয়ে দিতে পারেন। তৈরি প্রিয় পোড়া আমের শরবত।