মূল কনটেন্টে যান
allbdrecipe অল বিডি রেসিপি

আমরস ঠান্ডাই

আমরস ঠান্ডাই

উপকরণ

  • 300গ্রাম আমরস
  • 250মিলি ঠান্ডাই সিরাপ
  • 200 গ্রাম চিনি
  • 2 লিটার গাঢ় দুধ
  • 15গ্রাম আমন্ড
  • 20গ্রাম পেস্তা
  • 3গ্রাম জাফরান

প্রণালি

মিষ্টি আম ছোটো ছোটো টুকরোয় কেটে মিক্সিতে ব্লেন্ড করে নিন চিনি, সামান্য জাফরান আর এক কাপ ঘন ঠান্ডা দুধ দিয়ে।
তার পর সেটা ঠান্ডা করে নিলেই আমরস তৈরি। উত্তর ভারতে, বিশেষ করে গুজরাতে এটি মিষ্টি হিসেবে এমনিই খাওয়া হয়।
এবার এই আমরস দিয়ে শরবত তৈরি করার জন্য আগে দুধ ভালো করে জ্বাল দিয়ে ঘন করে নিন। তার পর ফ্রিজে রেখে ঠান্ডা করে নিতে হবে।
খাওয়ার খানিক আগে ফ্রিজ থেকে দুধ বের করে নিন।
প্রথমে নেড়ে নেড়ে ভালো করে চিনি মেশান।
তার পর বাকি সব উপকরণ এক এক করে মিশিয়ে নিন।
প্রতিটি উপকরণ ভালো করে মেশার পরেই পরেরটি যোগ করুন।
এবার একেবারে ঠান্ডা করে নিতে হবে।
গ্লাসে ঢেলে  সাজিয়ে পরিবেশন করুন।

আরও দেখুন

একই ধরনের রেসিপি

সব দেখুন