পাট শাক ভাজি
প্রণালি
পাট শাক পানিতে ধুয়ে সাথে সাথে খুব ভালোভাবে পানি চিপে নিতে হবে। প্যানে তেল গরম করে শুকনা মরিচ ফোঁড়ন দিয়ে রসুন কুচি ভেজে পেঁয়াজ দিতে হবে। পেঁয়াজ ও রসুন ভাজা হলে শাক ও লবণ মিশিয়ে আঁচ মৃদু করে রান্না করতে হবে। শাক মুচমুচে হয়ে গেলে নামিয়ে নিতে হবে।
** গরম গরম পরিবেশন করতে হবে গরম ভাতের সাথে।
উপকরণ
- পাট শাক
- রসুন
- পিয়াজ
- তেল
- লবণ