মূল কনটেন্টে যান
allbdrecipe অল বিডি রেসিপি

মাষকলাইয়ের ডাল

মাষকলাইয়ের ডাল

উপকরণ

  • গুঁড়া মাষের ডাল-- ১/২ কাপ
  • আদা বাটা-- ১ টে চামচ
  • রসুন বাটা-- ১ চা চামচ
  • হলুদ /জিরাগুঁড়া-- ১ চা চামচ করে
  • রসুন কুচি-- ৫-৬ কোয়া
  • কাঁচামরিচ ফালি-- ৭-৮টি
  • ধনেপাতা কুচি-- ১ মুঠি(ইচ্ছা)
  • লবণ-- স্বাদমতো
  • তেল-- ইচ্ছা

প্রণালি

কাঁচামরিচ, ধনেপাতা ছাড়া ৩-৪ কাপ পানি দিয়ে ডাল ও সব মসলা ভিজিয়ে রাখুন কমপক্ষে ১ ঘন্টা। এক ঘন্টা পর চুলায় মাঝারি আঁচে জ্বাল করুন। ডাল ফুটে গেলে কাঁচামরিচ ও ধনেপাতা মিশিয়ে মিনিট দুয়েক জ্বাল করে নামিয়ে ফেলুন।

** সাদা ভাতের সাথে পরিবেশন করুন।

নোটসঃ

এই ডাল রান্নায় তেলের দরকার পড়েনা। আপনারা চাইলে দিতে পারেন। আর বেশীক্ষণ জ্বাল করতেও হয়না।

আরও দেখুন

একই ধরনের রেসিপি

সব দেখুন

লাউ ডাল

লাউ ডাল একটি সুস্বাদু এবং পুষ্টিকর বাঙালি খাবার যা লাউ এবং ডালের সমন্বয়ে তৈরি হয়। এটি…

⏱ ৪০ মিনিট 👁 ৮৮৪