মূল কনটেন্টে যান
allbdrecipe অল বিডি রেসিপি

পেঁয়াজ পাকোড়া

পেঁয়াজ পাকোড়া

উপকরণ

  •  পেঁয়াজ ৩টি স্লাইস করে কেটে নিতে হবে,
  • ১/২ চা চামচ হলুদের গুড়া,
  • ১/২ চা চামচ মরিচের গুড়া,
  • ১/৪ চা-চামচ জিরার গুড়া,
  • ১/২ চা-চামচ জোয়ান,
  • ১ টেবিল চামচ পুদিনা পাতা,
  • ২ চা-চামচ ধনিয়া পাতা,
  • ১ চা-চামচ চালের গুড়া ও ৫ চা-চামচ বেসন।

প্রণালি

প্রথমে একটি বাটিতে পেঁয়াজ কুচি নিয়ে তাতে সামান্য পরিমাণ লবণ দিয়ে ভালোভাবে মেখে ১০ মিনিট রেখে দিতে হবে।
এবার পেঁয়াজ থেকে পানি বের হলে তাতে সব উপকরণ মিশিয়ে ভালোভাবে মেখে নিন।
সবশেষ ফ্রাইপেনে তেল গরম করে তাতে বড়ার মতো করে দিন।
সোনালী রং হয়ে গেলে তুলে ফেলুন।
যে পাত্রে তুলবেন অবশ্যই সেটির ওপর একটি টিস্যু রেখে তার উপর পাকোড়া রাখুন।
টিস্যুটি অতিরিক্ত তেল চুষে নিবে।
ব্যস হয়ে গেল পেঁয়াজ পাকোড়া।
এবার সস দিয়ে গরম গরম পরিবেশন করুন।
আরও দেখুন

একই ধরনের রেসিপি

সব দেখুন

পরোটা কাবাব রোল

পরোটা কাবাব রোল একটি সুস্বাদু এবং সহজে তৈরি করা যায় এমন খাবার যা আপনার পরিবারের সকালের…

⏱ ৪০ মিনিট 👁 ১০৯৬

চিংড়ি পিঁয়াজু

চিংড়ি পিঁয়াজু একটি সুস্বাদু এবং জনপ্রিয় বাঙালি স্ন্যাক্স যা চিংড়ি এবং ডালের মিশ্রণে তৈরি…

⏱ ৪০ মিনিট 👁 ৯৫১