মূল কনটেন্টে যান
allbdrecipe অল বিডি রেসিপি

মিক্সড খিচুড়ি

মিক্সড খিচুড়ি

উপকরণ

  • আতপ চাল-- ২ কাপ
  • তিনপদের ডাল-- ১ কাপ
  • লাল,হলুদ,সবুজ ক্যাপসিকাম-- ১ কাপ
  • আস্ত ছোটো পেঁয়াজ-- ১৫-১৬টি
  • মটর--- ১/২ কাপ
  • মুরগীর হাড়-গোর-- ২টি মুরগীর
  • (গলা,পিঠ ও হাতের অংশ)
  • পেঁয়াজ কুচি-- ৩-৪টি
  • টমাটো কুচি-- ২টি
  • হলুদ, ধনিয়া গুঁড়া-- দেড় চা চামচ করে
  • জিরা,মরিচ গুঁড়া-- ২ চা চামচ করে
  • আদা,রসুন বাটা-- ২ টে চামচ করে
  • গরমমসলা গুঁড়া-- ১ চা চামচ
  • আস্ত গরমমসলা-- প্রয়োজনমতো
  • আস্ত জিরা-- ১ চা চামচ
  • কাঁচামরিচ -- ৭-৮টি
  • ধনেপাতা কুচি-- বেশ খানিকটা
  • ঘি----- ১ টে চামচ
  • তেল, লবণ-- পরিমাণমতো
  • পানি-- ৬ কাপ

  •  

প্রণালি

এক টে চামচ আদা-রসুন বাটা, ১/২ চা চামচ মরিচ গুঁড়া ও লবণ দিয়ে মুরগীর হাড়-গোর মাখিয়ে রাখুন কমপক্ষে ১ ঘন্টা। ডাল ভিজিয়ে রাখুন, ফুলে উঠলে চাল-ডাল একসাথে ধুয়ে পানি ঝরাতে দিন।

হাঁড়িতে তেল গরম করে আস্ত জিরা ও আস্ত গরমমসলা ফোঁড়ন দিয়ে পেঁয়াজ কুচি ভেজে নিন। পেঁয়াজ লাল হয়ে আসলে টমাটো কুচি দিন। টমাটো নরম হয়ে গেলে মুরগীর হাড়-গোর দিয়ে তিন-চার মিনিট ভেজে নিন। এবার চাল-ডালের মিশ্রণ দিয়ে খুব ভালোভাবে ভেজে নিন। চাল ভাজা হলে পানি দিয়ে সব বাটা ও গুঁড়া মসলা ও আস্ত গরমমসলা মিশিয়ে নিন।পানি ফুটে যখন চালের সমান লেভেলে আসবে তখন আস্ত পেঁয়াজ মিশিয়ে নিন। চাল-ডালের মিশ্রণ প্রায় সেদ্ধ হয়ে গেলে হাঁড়িটি একটি তাওয়ার ওপর বসিয়ে সেদ্ধ মটর ও ক্যাপসিকাম উপরে ছড়িয়ে ঢাকনা দিয়ে দমে রাখুন ১০-১৫ মিনিট। মাঝখানে একবার ঢাকনা খুলে চেরা কাঁচামরিচ মিশিয়ে নেড়ে দিন। হয়ে গেলে ধনেপাতা ও ঘি ছড়িয়ে চুলা থেকে হাঁড়ি নামিয়ে নিয়ে ঢাকনা দিয়ে রাখুন।