মূল কনটেন্টে যান
allbdrecipe অল বিডি রেসিপি

শ্রিম্প-পাস্তা স্যালাড

শ্রিম্প-পাস্তা স্যালাড

উপকরণ

  • ১ কাপ পাস্তা
  • ২ ছোট শশা কুচি
  • ১ বড় গাজর কুচি
  • ১ ছোট পেঁয়াজ কুচি
  • ১০০গ্রাম মাঝারী মাপের ছাল ছাড়ানো চিংড়ী
  • ১ টেবিল চামচ শুকনো হার্বস
  • ২ টেবিল চামচ অলিভ অয়েল
  • ১ চা চামচ চিলি ফ্লেক্স
  • ১ চা চামচ রসুন কুচি
  • ১/২ টেবিল চামচ গোল মরিচের গুড়ো
  • প্রয়োজনমত নুন
  • প্রয়োজনমত জল

প্রণালি

 

  1. প্রথমে অলিভ অয়েল, ১/২ চা চামচ রসুন কুচি, গোল মরিচের গুড়ো, চিলি ফ্লেক্স, শুকনো হার্বস একসাথে মিশিয়ে রেখে দিতে হবে।

     
  2. একটি পাত্রে জল গরম করে তাতে বাকী ১/২ চা চামচ রসুন কুচি, চিংড়ী, পাস্তা, গাজর একে একে দিয়ে সেদ্ধ করতে হবে।

     
  3. সব সেদ্ধ হয়ে গেলে তাতে শশা, পেঁয়াজ মিশিয়ে অলিভ অয়েল এর মিশ্রণটি ঢেলে ভালভাবে মিশিয়ে, প্রয়োজনমত নুন মিশিয়ে পরিবেশন করতে হবে।

আরও দেখুন

একই ধরনের রেসিপি

সব দেখুন

সিম্পল পাস্তা

সিম্পল পাস্তা একটি সহজ এবং সুস্বাদু খাবার যা দ্রুত প্রস্তুত করা যায়। এটি আপনার পরিবারের…

⏱ ৪০ মিনিট 👁 ৯৯৩

চিজি পাস্তা

চিজি পাস্তা একটি সুস্বাদু এবং সহজে তৈরি করা যায় এমন একটি ডিশ যা আপনার পরিবারের সবাইকে…

⏱ ৪০ মিনিট 👁 ৯৩৯