মূল কনটেন্টে যান
allbdrecipe অল বিডি রেসিপি

ডিম চপ

ডিম চপ

উপকরণ

  • সেদ্ধ ডিম ৪টি
  • সেদ্ধ আলু ৩ কাপ
  • পেঁয়াজ কুচি আধা কাপ
  • আদা কুচি ১ চা-চামচ
  • কাঁচামরিচ কুচি ১ টেবিল-চামচ
  • ডিম ২টি
  • টোস্টের গুঁড়া ১ কাপ
  • জিরা টালা গুঁড়া ১ চা-চামচ
  • গোলমরিচ গুঁড়া ১ চা-চামচ
  • স্বাদ লবণ আধা চা-চামচ
  • তেল ২ টেবিল-চামচ
  • তেল (ভাজার জন্য) পরিমাণমতো
  • লবণ পরিমাণমতো

প্রণালি

গরম তেলে পেঁয়াজ, আদা বাদামি রং করে ভেজে কাঁচামরিচ দিয়ে কিছুক্ষণ চুলায় রেখে নামাতে হবে। তেল ঝরিয়ে সেদ্ধ আলুর সঙ্গে মাখাতে হবে। গোলমরিচ ও জিরা গুঁড়া একসঙ্গে মাখিয়ে ৮ ভাগ করতে হবে। ডিম লম্বায় কেটে অর্ধেক করে আলুর মধ্যে অর্ধেক ডিম ভরে চপ ডিমের আকার করতে হবে। ২টি ডিম ফেটিয়ে চপ ডিমে ডুবিয়ে টোস্টের গুঁড়ায় গড়িয়ে ডুবোতেলে বাদামি রং করে ভাজতে হবে। ডিম চপ টমেটো সস, তেঁতুলের চাটনি দিয়ে পরিবেশন করা যায়।

আরও দেখুন

একই ধরনের রেসিপি

সব দেখুন

পরোটা কাবাব রোল

পরোটা কাবাব রোল একটি সুস্বাদু এবং সহজে তৈরি করা যায় এমন খাবার যা আপনার পরিবারের সকালের…

⏱ ৪০ মিনিট 👁 ১১৮০

চিংড়ি পিঁয়াজু

চিংড়ি পিঁয়াজু একটি সুস্বাদু এবং জনপ্রিয় বাঙালি স্ন্যাক্স যা চিংড়ি এবং ডালের মিশ্রণে তৈরি…

⏱ ৪০ মিনিট 👁 ১০৫৩