মূল কনটেন্টে যান
allbdrecipe অল বিডি রেসিপি

ছোলা ঘুগনি

ছোলা ঘুগনি

উপকরণ

  • ছোলা ২ কাপ
  • পেঁয়াজ কুচি ৪ টেবিল-চামচ
  • আদা বাটা ১ চা-চামচ
  • রসুন বাটা আধা চা-চামচ
  • জিরা বাটা আধা চা-চামচ
  • ধনে বাটা ১ চা-চামচ
  • হলুদ গুঁড়া আধা চা-চামচ
  • মরিচ গুঁড়া ১ চা-চামচ
  • কাঁচামরিচ ৫-৬টি
  • লবণ পরিমাণমতো
  • তেল ৩ টেবিল-চামচ
  • তেজপাতা ২টি
  • দারচিনি ২ টুকরা
  • এলাচ ২টি

প্রণালি

ছোলা ৫-৬ ঘণ্টা ভিজিয়ে রেখে সেদ্ধ করতে হবে। তেল গরম করে সব বাটা ও গুঁড়া মসলা কষিয়ে ছোলা দিয়ে ভুনতে হবে। পর্যায়ক্রমে বাকি উপকরণ দিয়ে কষিয়ে অল্প পানি দিয়ে রান্না করতে হবে। তেলের ওপর এলে চুলার আঁচ কমাতে হবে। ছোলা ঘুগনি শসা কুচি, টমেটো কুচি, পেঁয়াজ কুচি, চাট মসলা দিয়ে পরিবেশন করতে হবে।

আরও দেখুন

একই ধরনের রেসিপি

সব দেখুন

পরোটা কাবাব রোল

পরোটা কাবাব রোল একটি সুস্বাদু এবং সহজে তৈরি করা যায় এমন খাবার যা আপনার পরিবারের সকালের…

⏱ ৪০ মিনিট 👁 ১১১৫

চিংড়ি পিঁয়াজু

চিংড়ি পিঁয়াজু একটি সুস্বাদু এবং জনপ্রিয় বাঙালি স্ন্যাক্স যা চিংড়ি এবং ডালের মিশ্রণে তৈরি…

⏱ ৪০ মিনিট 👁 ৯৭০