মূল কনটেন্টে যান
allbdrecipe অল বিডি রেসিপি

ডিমের কোরমা রান্নার সহজ রেসিপি

ডিমের কোরমা রান্নার সহজ রেসিপি

প্রণালী

  • প্রথমে চুলায় একটা প্যান বসিয়ে এর উপর সামান্য পরিমাণ তেল দিয়ে দিতে হবে।
  • যখন প্যানটি গরম হয়ে যাবে তখন সিদ্ধ ডিম গুলো একটু ভেজে নিতে হবে।
  • এবার এটি তুলে এই তেলের ভিতর দিতে হবে এক কাপ পরিমাণ পেয়াজের পেস্ট।
  • এখন পেয়াজের যে পানি ভাব আছে সেটি শুকিয়ে নিতে হবে।
  • এবার এর ভিতর এক টেবিল চামচ পরিমাণ রান্নার তেল দিতে হবে।
  • এখন এর সাথে ঘি দিতে হবে এক টেবিল পরিমাণ।
  • এবার এই দুইটি উপাদানকে খুব ভালোভাবে মিশিয়ে দিতে হবে।
  • এরপর এর ভিতর তেজপাতা দিয়ে দিতেহবে দুইটি।
  • এখন দারুচিনি দিয়ে দিতে হবে একটা বড় সাইজের মত।
  • এবার এলাচ দুইটি, লবঙ্গ তিন চারটি, গোলমরিচ পাচ ছয়টি দিতে হবে।
  • এখন তিন থেকে চার মিনিট এটাকে খুব ভালো করে ভেজে নিতে হবে।
  • এবার এটি ভাজা হয়ে গেলে এত দিতে হবে এক টেবিল চামচ রসুন বাটা।
  • এরপর দিতে হবে এক টেবিল চামচ পরিমাণ আদা পেস্ট।
  • এখন এর ভিতর মেশাতে হবে স্বাদ মত লবণ।
  • এগুলো ভাজা হয়ে গেলে এর ভিতর দিতে হবে এক কাপ পরিমাণ পানি দিতে হবে।
  • এখন চারপাচটা কাচা ঝাল ভেঙ্গে দিতে হবে এর ভিতর ।
  • এবার এর ভিতর ডিম গুলা দিয়ে দিতে হবে।
  • ডিম দেওয়ার পর এগুলোকে ঢাকনা দিয়ে পাচ মিনিট ঢেকে রাখতে হবে।
  • এরপর এর ভিতর এক কাপ পরিমাণ দুধ দিয়ে দিতে হবে।
  • এখন এটিতে ঢাকনা না দিয়ে প্রায় পাচ মিনিটের মত রান্না করতে হবে।
  • একটু পর পর এটাতে আপনাকে একটু নেড়ে দিতে হবে।
  • এবার এক কাপ পরিমাণ পেয়াজ ভাজি এর উপর ছড়িয়ে দিতে হবে।
  • তাহলে এটি তৈরী হয়ে যাবে।
আরও দেখুন

একই ধরনের রেসিপি

সব দেখুন

ডিম দিয়ে ফুলকপি

ডিম দিয়ে ফুলকপি একটি সুস্বাদু এবং সহজে তৈরি করা যায় এমন বাঙালি রেসিপি। এটি পুষ্টিকর এবং…

⏱ ৪০ মিনিট 👁 ১৪১৬