মূল কনটেন্টে যান
allbdrecipe অল বিডি রেসিপি

অরেঞ্জ আইসক্রিম

অরেঞ্জ আইসক্রিম

উপকরণ

  • কমলার রস ১ কাপ
  • গুঁড়া দুধ ২ কাপ
  • পানি আড়াই কাপ
  • কর্নফ্লাওয়ার ১ টেবিল চামচ
  • চিনি পৌনে এক কাপ
  • ক্রিম ১ টিন
  • জেলেটিন গলানো ১ টেবিল চামচ
  • সিএমসি পাউডার গোলানো ১ টেবিল চামচ
  • তরল গ্লুকোজ ১ চা-চামচ
  • ডিমের সাদা অংশ ২টা
  • চিনি ২ টেবিল চামচ দিয়ে করা মেরাং

প্রণালি

গুঁড়া দুধ, পানি, কর্নফ্লাওয়ার ও চিনি একসঙ্গে ব্লেন্ড করে নিয়ে জ্বাল দিয়ে ঘন করে নিন। গরম অবস্থাতেই এতে তরল গ্লুকোজ মেশান। তারপর ঠান্ডা করে এতে জেলেটিন ও সিএমসি পাউডার গোলানো মিশ্রণ মেশান। এতে ক্রিম ও কমলার রস দিয়ে বিট করে ফ্রিজে জমতে দিন। ৩-৪ ঘণ্টা পর বের করে বিট করে আবার জমান। এভাবে কয়েকবার করুন। শেষের বার ডিমের সাদা অংশ ও মেরাং দিয়ে দিয়ে বিট করে ভালোভাবে জমিয়ে নিয়ে পরিবেশন করুন।

আরও দেখুন

একই ধরনের রেসিপি

সব দেখুন

চকলেট আইসক্রিম

চকলেট আইসক্রিম একটি মজাদার এবং সহজে তৈরি করা যায় এমন মিষ্টান্ন যা আপনার পরিবারের সকলের…

⏱ ৪০ মিনিট 👁 ১৪৩৭