ওজন নিয়ন্ত্রণের সহজ টিপস
ওজন নিয়ন্ত্রণের জন্য স্বাস্থ্যকর খাবারের প্লেট
ওজন নিয়ন্ত্রণে রাখতে চাইলে সঠিক খাদ্যাভ্যাস ও নিয়মিত শরীরচর্চা অত্যন্ত জরুরি। এখানে কিছু সহজ টিপস দেওয়া হলো যা আপনার ওজন নিয়ন্ত্রণে সহায়তা করবে।
ওজন কমাতে চাইলে সঠিক ডায়েট যেমন জরুরি, তেমনি প্রয়োজন এক্সারসাইজও। বাড়িতেই অন্তত ২০ মিনিট শরীরচর্চা করুন নিয়মিত। পাশাপাশি খাবার তালিকায় নজর দিন।
খাদ্যাভ্যাসের পরিবর্তন
- একটি প্লেটের অর্ধেক সবজি, এক চতুর্থাংশ কার্বোহাইড্রেট (ভাত, রুটি, পাস্তা, নুডলস ইত্যাদি) আর বাকি অংশে প্রোটিন (মাছ, মাংস, ডিম বা ডাল) রাখুন।
- কার্বোহাইড্রেট নিয়ন্ত্রণ করে প্রোটিনের পরিমাণ বাড়াতে পারেন।
- বাইরের খাবার এড়িয়ে চলুন।
স্বাস্থ্যকর খাদ্য নির্বাচন
- রোজকার ডায়েটে ডাল, দই, ছানা রাখুন।
- সরিষার তেলে রান্না করতে পারেন কিছু খাবার। অলিভ অয়েল, সরষের তেল, রাইস ব্র্যান অয়েল মিলিয়েও খেতে পারেন।
হেলদি স্ন্যাকস
- হেলদি স্ন্যাকস বানান। ডিপ ফ্রাইয়ের বদলে নন স্টিক প্যানে হালকা ভেজে নিন।
- প্রসেসড ফুড ও বাড়তি চিনিযুক্ত খাবার এড়িয়ে চলবেন।
ফল ও স্মুদি
- বাজার থেকে ফ্রুট জুস না কিনে বাড়িতেই ফলের রস বানিয়ে নিন। মৌসুমি ফল দিয়ে স্মুদি বানিয়ে খেতে পারেন।
- টক দই, ওটের সঙ্গে বাদাম বা শুকনা ফল মিশিয়ে খান।