মূল কনটেন্টে যান
allbdrecipe অল বিডি রেসিপি
টিপস

ফ্রিজার কত দিন পরপর পরিষ্কার করবেন

ফ্রিজার কত দিন পরপর পরিষ্কার করবেন

ফ্রিজার পরিষ্কার করার প্রক্রিয়া

ফ্রিজার পরিষ্কার করা একটি গুরুত্বপূর্ণ কাজ যা অনেকেই ভুলে যান। বিশেষ করে কোরবানির ঈদের আগে ফ্রিজার প্রস্তুত রাখা জরুরি। এই প্রবন্ধে আমরা জানবো কত দিন পরপর ফ্রিজার পরিষ্কার করা উচিত এবং কীভাবে তা করবেন।

কোরবানির ঈদে ডিপ ফ্রিজ বা ফ্রিজার ব্যবহার করা হয় বেশি। ঈদের আর বাকি একদিন। কোরবানির পশুর মাংস রাখার জন্য ফ্রিজার প্রস্তুত কিনা সেটা এখনই পরখ করে নিন। কত দিন পরপর ফ্রিজার পরিষ্কার করা উচিত এবং কীভাবে পরিষ্কার করবেন- জেনে নিন সেটা।

দুই থেকে তিন মাস পর পর ফ্রিজার পরিষ্কার করা উচিত। যদি মনে করেন এর মধ্যে পরিষ্কার করা হয়নি ফ্রিজারটি, তবে ঈদের আগেই পরিষ্কার করে নিন।

ফ্রিজার পরিষ্কারের প্রস্তুতি

  • ফ্রিজারের প্লাগ খুলে নিন প্রথমেই।
  • ভেতরে থাকা খাবারের প্যাকেট ও বক্স বের করুন। অনেকদিনের জমে থাকা খাবার ফেলে দিন।
  • বাকিগুলো একটি বড় পাত্রে রেখে পাত্রটি ঢেকে রাখুন।

বরফ গলানোর পদ্ধতি

  • ফ্রিজারের দরজা খুলে রাখুন বরফ না গলা পর্যন্ত।
  • তাড়াতাড়ি গলাতে চাইলে হেয়ার ড্রায়ারের লো হিট ব্যবহার করতে পারেন।
  • গরম পানির একটি পাত্র ভেতরে বসিয়ে দরজা আটকে দিলেও তাড়াতাড়ি গলে যাবে বরফ।

ফ্রিজার পরিষ্কার করার প্রক্রিয়া

  • বরফ গলে গেলে ড্রেনেজ টিউব খুলে পরিষ্কার করে নিন।
  • সমপরিমাণ সাদা ভিনেগার ও কুসুম গরম পানি মিশিয়ে নিন। নরম কাপড় এই দ্রবণে ভিজিয়ে ভেতরের অংশ মুছে নিন।
  • কুসুম গরম পানির সঙ্গে বেকিং সোডা মিশিয়েও মুছে নিতে পারেন ফ্রিজারের ভেতর।
  • ভেতরে র‍্যাক থাকে সেটা আলাদা করে পরিষ্কার করে নিন।

ফ্রিজার পুনরায় সাজানো

  • সুতির শুকনা কাপড় দিয়ে মুছে ফ্রিজারের দরজা কিছুক্ষণ খুলে রাখুন।
  • ফ্রিজারে রাখা খাবার সাজিয়ে রাখুন। কাঁচা খাবার ও রান্না করা খাবার আলাদা পাশে রাখবেন।
  • ফ্রিজে যেন দুর্গন্ধ না হয় সেজন্য একটি বাটিতে বেকিং সোডা নিয়ে রেখে দিন। দুই মাস পর সেটা বদলে দেবেন।
আরও টিপস

এই বিভাগের অন্যান্য টিপস

সব দেখুন