বিটরুটের স্বাস্থ্য উপকারিতা
বিটরুটের স্বাস্থ্য উপকারিতা
বিটরুট, যা লাল বিট নামেও পরিচিত, পুষ্টিগুণে ভরপুর একটি মূলজাতীয় সবজি। এটি শুধু স্বাদেই নয়, স্বাস্থ্য উপকারিতার দিক থেকেও অনন্য। জেনে নিন বিটরুটের অসাধারণ স্বাস্থ্য উপকারিতা।
মূলজাতীয় সবজি হিসেবে বিটরুট লাল বিট, টেবিল বিট, গার্ডিন বিট বা শুধু বিট নামে পরিচিত। এতে রয়েছে প্রয়োজনীয় পুষ্টি উপাদান যেমন ফাইবার, ফলিত (ভিটামিন বি৯), ম্যাঙ্গানিজ, পটাশিয়াম, আয়রন এবং ভিটামিন সি। বিটরুটের রয়েছে অনেক স্বাস্থ্য উপকারিতা যেমন রক্তপ্রবাহের উন্নতি, রক্তচাপ নিয়ন্ত্রণ এবং কর্মক্ষমতা বৃদ্ধি।
পুষ্টিমান
১০০ গ্রাম বিটরুটে রয়েছে ৪৩ ক্যালোরি, ৮৮ শতাংশ পানি, ১.৬ গ্রাম প্রোটিন, ৯.৬ গ্রাম কার্বোহাইড্রেট, ৬.৮ গ্রাম চিনি, ২.৮ গ্রাম ফাইবার এবং ০.২ গ্রাম ফ্যাট। এছাড়া আয়রন, ম্যাগনেসিয়াম, কপারের মতো প্রয়োজনীয় উপাদানে ভরপুর।
রক্তচাপ কমায়
বিটরুট উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে সাহায্য করে। গবেষণায় দেখা গেছে, ১০০ গ্রাম বিট কয়েক ঘণ্টার মধ্যেই রক্তচাপ স্বাভাবিক করতে পারে।
হজমে সহায়ক
বিটরুটে থাকা ডায়াটারি ফাইবার খাবার দ্রুত হজমে সাহায্য করে।
শরীরিক কর্মক্ষমতা বাড়ায়
বিটরুটে থাকা পুষ্টি উপাদান বিশেষ করে ব্যায়ামের সময় অক্সিজেন সরবরাহ বাড়ায়, যা কর্মক্ষমতা বৃদ্ধি করে।
ওজন কমাতে সহায়ক
বিটরুটে প্রচুর পরিমাণে পানি ও স্বল্প ক্যালোরি ও ফ্যাট রয়েছে, যা ওজন কমাতে সাহায্য করে।
রোগের ঝুঁকি কমায়
বিটরুট ক্যানসার ও ডায়াবেটিসের মতো রোগের ঝুঁকি কমাতে সহায়ক।
রক্তশূন্যতা দূর করে
বিটরুটে রয়েছে প্রয়োজনীয় আয়রন, যা নিয়মিত খেলে রক্তশূন্যতা দূর হয়।