সেমাইয়ের কেক
উপকরণ
- লাচ্ছা সেমাই-১ প্যাকেট,
- ডিম ২টি,
- আইসিং সুগার-১ কাপ,
- বাদাম কুচি-২ টেবিল চামচ,
- কিসমিস ১ টেবিল চামচ,
- ঘি-২ টেবিল চামচ,
- তেল– আধা কাপ।
প্রণালি
► প্রথমে একটি বোলে ডিম, ঘি, তেল
ও চিনি ভালোমতো বিট করে নিতে
হবে।
► এরপর লাচ্ছা সেমাই ভেঙে এই
মিশ্রণে মিশিয়ে নিতে হবে। ওভেন
ট্রেতে দিয়ে উপরে বাদাম ও কিসমিস
দিতে হবে।
► এবার ২০০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় ২০
মিনিট ইলেক্ট্রিক ওভেনে বেক
করবেন। খেয়াল রাখবেন ইলেক্ট্রিক
ওভেনের ওপরের রড যেন
বেশিক্ষণ না জ্বলে। এতে কেক
পুড়ে যেতে পারে।
► ২০ মিনিট পর
নামিয়ে ঠাণ্ডা করে কেটে পরিবেশন
করুন।
সূত্র: https://www.facebook.com/%E0%A6%AA%E0%A6%BF%E0%A6%A0%E0%A6%BE-%E0%A6%AA%E0%A6%BE%E0%A7%9F%E0%A7%87%E0%A6%B6-%E0%A6%95%E0%A7%87%E0%A6%95-%E0%A6%AC%E0%A6%BF%E0%A6%B8%E0%A7%8D%E0%A6%95%E0%A7%81%E0%A6%9F-%E0%A6%9F%E0%A6%95-%E0%A6%9D%E0%A6%BE%E0%A6%B2-%E0%A6%AE%E0%A6%BF%E0%A6%B8%E0%A7%8D%E0%A6%9F%E0%A6%BE%E0%A6%A8%E0%A7%8D%E0%A6%A8-%E0%A6%93-%E0%A6%B0%E0%A6%95%E0%A6%AE%E0%A6%BE%E0%A6%B0%E0%A6%BF-%E0%A6%AA%E0%A6%A6%E0%A7%87%E0%A6%B0-%E0%A6%B0%E0%A6%BE%E0%A6%A8%E0%A7%8D%E0%A6%A8%E0%A6%BE%E0%A6%B0-%E0%A6%AA%E0%A7%87%E0%A6%87%E0%A6%9C-1023397661065436/