মূল কনটেন্টে যান
allbdrecipe অল বিডি রেসিপি

পারফেক্ট দুধ চা

পারফেক্ট দুধ চা

পারফেক্ট দুধ চা একটি কাপের মধ্যে পরিবেশন করা হয়েছে

দুধ চা বাঙালির প্রিয় এক পানীয়। এই রেসিপিতে আপনি শিখবেন কিভাবে সহজেই পারফেক্ট দুধ চা তৈরি করবেন যা আপনার সকালের শুরুটা করবে আরও সুন্দর।

দুধ চা বাঙালির প্রতিদিনের জীবনের একটি অবিচ্ছেদ্য অংশ। এই রেসিপিতে আমরা দেখাবো কিভাবে ঘরে বসে সহজেই পারফেক্ট দুধ চা তৈরি করা যায়।

উপকরণ

  • পানি ৩ কাপ
  • চা-পাতা ২ টেবিল চামচ
  • গুড়া দুধ ১/৩ কাপ
  • চিনি ৩ টেবিল চামচ (স্বাদ অনুযায়ী কম-বেশি করা যাবে)

প্রস্তুত প্রণালি

  1. একটি কাপে গুড়া দুধ এবং চিনি মিশিয়ে রাখুন।
  2. একটি পাতিলে পানি এবং চা-পাতা দিয়ে চুলায় বসান।
  3. একটি বলক আসলে অল্প একটু চা ছেকে গুড়া দুধের কাপে দিন এবং ভালোভাবে নেড়ে মিশিয়ে নিন।
  4. গুড়া দুধ মিশে গেলে চা পাতিলে ঢেলে দিন এবং মাঝারি আঁচে ৪-৫ মিনিট জ্বাল দিন।
  5. সুন্দর রং হলে নামিয়ে ফেলুন এবং চা ছেকে পরিবেশন করুন।

রান্নার টিপস

  • চা বেশী জ্বাল দিলে তিতা হয়ে যেতে পারে, তাই সতর্ক থাকুন।
  • বার বার চা জ্বাল দিলে চায়ের রং নষ্ট হয়ে যায়।
  • চা-পাতা ইস্পাহানি বা মির্জাপুর ব্যবহার করুন।
  • মার্কস বা ডিপ্লোমা গুড়া দুধ ব্যবহার করুন।
  • চা ঢালার সময় একটু উপর থেকে ঢালবেন, তাহলে ফেনা হবে।
  • লিকুইড দুধ দিয়ে করতে চাইলে পানির পরিবর্তে ৩ কাপ লিকুইড দুধ ব্যবহার করুন।
  • চা ২-৩ দিন রেখে খেতে চাইলে চা ছেকে ফ্রিজে ঢেকে রাখুন। খাওয়ার আগে একটু গরম করে নিন।
আরও দেখুন

একই ধরনের রেসিপি

সব দেখুন